কাইরি পান্না বনাম আম পান্না: টক মিষ্টি স্বাদে সেরা পানীয় কোনটি?

Share:

নিজস্ব প্রতিনিধি : তাপমাত্রা যত বাড়ছে, ততই বাঙালি রান্নাঘরে ফিরে আসছে ঐতিহ্যবাহী গ্রীষ্মের পানীয়। কাঁচা আম দিয়ে তৈরি কাইরি পান্না ও আম পান্না এই দুই শরবতই গরমে স্বস্তি দিতে অত্যন্ত জনপ্রিয়। দেখতে একরকম হলেও, প্রস্তুত প্রণালী, স্বাদ, ঘনত্ব এবং পুষ্টিগুণে রয়েছে বেশ কিছু পার্থক্য। ভিটামিন সি, খনিজ ও হজমে সহায়ক মশলায় ভরপুর এই পানীয়গুলি শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি হিটস্ট্রোক প্রতিরোধেও কার্যকর।

কাইরি পান্না

উপকরণ

১টি কাঁচা আম (কুচি করা), ৩ কাপ ঠান্ডা জল ,পুদিনা পাতা, ভাজা জিরে গুঁড়ো, বিট নুন, গুড় বা খেজুর,  সামান্য বরফ

পদ্ধতি

কাঁচা আমের খোসা ছাড়িয়ে কুচি করে নিন।আমের সঙ্গে পুদিনা পাতা, জিরে গুঁড়ো, বিট নুন ও গুড় দিয়ে ব্লেন্ড করুন।একটি পাএে ঢেলে  সামান্য জল মিশিয়ে নিন। প্রয়োজন হলে ছেঁকে নিন।বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

আম পান্না

উপকরণ

২টি কাঁচা আম, ৩ কাপ গুড় বা চিনি , ভাজা জিরে গুঁড়ো, বিট নুন ,পুদিনা পাতা  ,গোলমরিচ গুঁড়ো , সামান্য বরফ

পদ্ধতি

কাঁচা আম সেদ্ধ করে নরম করে নিন।ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে শাঁস বের করুন।শাঁসের সঙ্গে গুড়, মশলা ও পুদিনা ব্লেন্ড করুন।জল মিশিয়ে ভালোভাবে নাড়ুন।কিছুক্ষণ ঠান্ডা করে বরফ দিয়ে পরিবেশন করুন।

কাইরি পান্না বেশি টক ও হালকা নোনতা স্বাদের,কম ক্যালোরিযুক্ত ও আম পান্না মিষ্টি-টক স্বাদের  ও পুষ্টিদায়ক। গ্রীষ্মের দাবদাহে এই দুই পানীয়ই সমান কার্যকর। দ্রুত সতেজতা চাইলে কাইরি পান্না উপযুক্ত, আর পুষ্টিগুণে ভরপুর ঘন পানীয় চাইলে আম পান্না এগিয়ে। স্বাদ ও প্রয়োজন অনুযায়ী যেকোনো একটিকে বেছে নিলেই মিলবে গরমে আরাম ও স্বাস্থ্যের সুরক্ষা।

কুলগাম জঙ্গি হামলায় দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, নিহত ২

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার

কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় নিহত একাধিক, এলাকাজুড়ে আতঙ্ক

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

আজ থেকেই চালু পিঙ্ক কার্ড, সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন কারা?

আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই