দোসা-ইডলি ভুলে জলখাবারে বানিয়ে ফেলুন কর্নাটকের জনপ্রিয় পদ ‘চিরোটে’

Share:

নিজস্ব প্রতিনিধি: মিষ্টি খেতে ভালবাসেন, কিন্তু একই ধরনের মিষ্টি খেয়ে একঘেয়ে লাগছে? তাহলে এবার বানিয়ে দেখুন এমন এক পদ, যা স্বাদে একেবারেই অন্যরকম। বাইরে থেকে দেখতে ছোট, মুচমুচে পুরির মতো, অথচ ভাঙতেই বেরিয়ে আসে একের পর এক পাতলা স্তর। এই জনপ্রিয় পদের নাম ‘চিরোটে।’ বাড়িতে অতিথি এলে বা পুজোর মিষ্টির তালিকায় একটু নতুন কিছু রাখতে চাইলে বানিয়ে দেখতে পারেন দক্ষিণ ভারতের এই বিশেষ মিষ্টি। রইল সহজ রেসিপি- 

উপকরণ

ময়দা — ২ কাপ

ঘি — ৪ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার — ২ টেবিল চামচ

গুঁড়ো চিনি — ১/২ কাপ

তেল

এলাচ গুঁড়ো — ১/২ চা চামচ

কাজু ও বাদাম কুচি — ২ টেবিল চামচ

প্রণালী

প্রথমে ময়দায় সামান্য ঘি দিয়ে ভাল করে মিশিয়ে দিন। জল দিয়ে নরম একটি মণ্ড তৈরি করে কিছুক্ষণ ঢেকে রাখুন। এবার ঘি ও কর্নফ্লাওয়ার মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। ময়দার মণ্ড থেকে কয়েকটি লেচি কেটে প্রতিটিকে পাতলা করে বেলে নিন। একটি রুটির উপর ঘি-কর্নফ্লাওয়ারের মিশ্রণ লাগিয়ে তার উপর আর একটি রুটি বসান। এভাবে কয়েকটি লেয়ার তৈরি করে শক্ত করে রোল করুন। এবার রোলটি ছোট ছোট টুকরো করে প্রতিটি টুকরো হালকা করে বেলে নিন। কড়াইয়ে তেল গরম করে আঁচ মাঝারি রাখুন। চিরোটেগুলি ধীরে ধীরে ভেজে মুচমুচে করে তুলুন। অন্য পাত্রে চিনি ও জল ফুটিয়ে হালকা ঘন সিরাপ তৈরি করুন। তাতে এলাচ দিন। ভাজা চিরোটে গরম সিরাপে অল্পক্ষণ ডুবিয়ে তুলে নিন। উপর থেকে গুঁড়ো চিনি, কাজু ও বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩