এক ধাক্কায় সস্তা সোনা-রুপো, কলকাতায় আজ ২২ ক্যারেটের দাম কত?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মরশুম হোক বা উৎসবের কেনাকাটা, সোনা কেনার পরিকল্পনা থাকলে দামের দিকে নজর থাকে সকলেরই। কিন্তু আকাশছোঁয়া দামের কারণে অনেকেই আপাতত গয়না কেনার পরিকল্পনা থেকে বিরতি নিয়েছেন। তাদের জন্য কিছুটা স্বস্তির খবর। একদিনের ব্যবধানেই কলকাতার বাজারে অনেকটা কমল সোনা ও রুপোর দাম। শুক্রবার (৩০ অক্টোবর) এর তুলনায় আজ শনিবার (৩১ অক্টোবর) হলুদ ধাতুর দামে বড়সড় পতন দেখা গিয়েছে। স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) প্রকাশিত দর অনুযায়ী, ২২ ক্যারেট সোনার বিক্রয়মূল্য গ্রামপ্রতি ৩১৫ টাকা কমেছে। একইসঙ্গে উল্লেখযোগ্যভাবে সস্তা হয়েছে রুপোও। তাহলে শনিবার কলকাতায় ২২, ২৪ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? এক কেজি রুপো কিনতেই বা কত খরচ হবে? 

৩১ অক্টোবর কলকাতায় সোনার দাম কত?

৩১ অক্টোবর সকাল ১০টা ২০ মিনিটে স্বর্ণশিল্প বাঁচাও কমিটির প্রকাশিত নির্দেশক দর অনুযায়ী, ৯৯৫ বিশুদ্ধতার ফাইন গোল্ডের দাম প্রতি গ্রামে ১৩ হাজার ৭৫১ টাকা। ৩০ অক্টোবর এই দাম ছিল ১৪ হাজার ৮৩ টাকা। অর্থাৎ একদিনে গ্রামপ্রতি দাম কমেছে ৩৩২ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেট বা ৯১৬ বিশুদ্ধতার সোনার বিক্রয়মূল্য প্রতি গ্রামে ১৩ হাজার ৬৫ টাকা। আগের দিন এই দাম ছিল ১৩ হাজার ৩৮০ টাকা। অর্থাৎ গ্রামপ্রতি ৩১৫ টাকা কমেছে। ২২ ক্যারেট সোনার কেনার দরও কমে হয়েছে ১২ হাজার ৫১৩ টাকা। ৩০ অক্টোবর এই দর ছিল ১২ হাজার ৮১৫ টাকা। অর্থাৎ একদিনে কমেছে ৩০২ টাকা। ১৮ ক্যারেট বা ৭৫০ বিশুদ্ধতার সোনার দামও কমেছে। ৩০ অক্টোবর গ্রামপ্রতি ১০ হাজার ৯৮৫ টাকা থেকে কমে ৩১ অক্টোবর হয়েছে ১০ হাজার ৭২৫ টাকা। অর্থাৎ গ্রামপ্রতি দাম কমেছে ২৬০ টাকা।

শুধু সোনা নয়, রুপোর বাজারেও বড়সড় পতন দেখা গিয়েছে। ৯৯৯ বিশুদ্ধতার এক কেজি রুপোর দাম ৩০ অক্টোবর ছিল ১ লক্ষ ৮৮ হাজার ৯৭ টাকা। ৩১ অক্টোবর তা কমে হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৭৪ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানেই কেজিপ্রতি রুপোর দাম কমেছে ৬ হাজার ২৩ টাকা।

শুধু দেশের বাজার নয়, আন্তর্জাতিক বাজারেও মূল্যবান ধাতুর দামে বড়সড় ধাক্কা লেগেছে। ৩০ অক্টোবর আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রায় ৩.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৩,৮৮০.৯৭ ডলারে নেমে আসে। গত এক বছরের মধ্যে এটিই ছিল অন্যতম উল্লেখযোগ্য পতন। রুপোর দামও প্রায় ৬.৫ শতাংশ কমে ৫০ ডলারের নীচে নেমে যায়। 

ক্রাইম ব্রাঞ্চের অফিসেই দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন! অভিযুক্ত পুলিশকর্তা

উত্তরপ্রদেশে এসআইআরে এক কোটি হিন্দু ভোটারের নাম বাদ, উদ্বিগ্ন যোগী আদিত্যনাথ

‘চলে যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করো…’ ছয় বছরের ছেলেকে নিয়েই ১৮ তলা থেকে ঝাঁপ মহিলার

স্ত্রীর দামি গয়না-ঘড়ি চুরির দায়ে স্বামীকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দুবাই আদালতের

‘বাংলায় জ্ঞানেশের পুজো হচ্ছে,’ বিরোধীদের তোপ দেগে বললেন শমীক

দর্শকদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ! বিতর্কে জড়ালেন হ্যাজেলউড, ভাইরাল স্টার্কের ভিডিও

‘মা ফ্লাইওভারে দুর্ঘটনায় অভিযুক্তকে কোমড়ে দড়ি বেঁধে গ্রেফতার করা উচিত,’ দাবি অগ্নিমিত্রার

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

TET পাশ পরীক্ষার্থীদের ফেল দেখানোর অভিযোগ, ২০২৫-এর প্রাথমিক নিয়োগ ঘিরে হাইকোর্টে মামলা

‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা

তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা