‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা

Share:

নিজস্ব প্রতিনিধি: এক মাসেই জোড়া ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে। এল নিনো এফেক্টের জেরেই এই সম্ভাবনা তৈরি হচ্ছে। চলতি সপ্তাহের গত বুধবার অন্ধ্রপ্রদেশের ইয়ানাম ও কাকিনাড়া উপকূল দিয়ে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় অর্ণব। সেই রেশ এখনও কাটেনি। অর্ণবের প্রভাবে আজ, শনিবার পর্যন্ত বৃষ্টি চলছে দেশের বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার মাঝেই ফের বিপদ সঙ্কেত দিল্লির মৌসম ভবনের। আজ, শনিবার আবহাওয়া দফতর জানিয়েছে, ফের একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। তাঁর নাম ‘মুরাসু’। আগামী সপ্তাহে ফের অন্ধ্রপ্রদেশ দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে সেটি। যার ফলে কালীপুজোতে ভিজবে বাংলা। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।

আরও পডুন: স্কুলের ভিতরেই ভয়াবহ কাণ্ড! পাথর ও ফুলের টব দিয়ে কেজির পড়ুয়ার উপর হামলা তৃতীয় শ্রেণির ছাত্রের

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে দানা বাঁধছে নতুন নিম্নচাপ। সেই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর থেকে অতিগভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তারপরে সেটি আগামী সোমবার নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। তারপরে সেটির অভিমুখ হবে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন নিম্নচাপের প্রভাবে বাংলাতে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে বিপদ বাড়তে পারে পশ্চিমবঙ্গের। কারণ মৌসম ভবন জানাচ্ছে, ‘মুরাসু’ ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। সেখান থেকে ‘অর্ণবের’ রুটেই স্থলে ঢুকবে নতুন ঘূর্ণিঝড়টি। যার পরোক্ষ প্রভাব পড়বে বাংলার উপর। যার ফলে আগামী সপ্তাহে কালীপুজোর মরশুমে বৃষ্টি বাড়তে পারে বাংলায়। যদিও ‘মুরাসু’ ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির উপর নজর রাখছে দিল্লির মৌসম ভবন। ‘মুরাসু’ নামটি ভারতের দেওয়া, যার অর্থ তামিল বাদ্যযন্ত্র। 

তেলের টিনে মিলল ভর্তি আরশোলা, হুগলিতে খাদ্য সুরক্ষা দফতরের অভিযান

TET পাশ পরীক্ষার্থীদের ফেল দেখানোর অভিযোগ, ২০২৫-এর প্রাথমিক নিয়োগ ঘিরে হাইকোর্টে মামলা

শীতে ইকো পার্কে গেলেই দেখা মিলবে বাঘের, ঘোষণা বনমন্ত্রীর

হঠাৎ মিষ্টির ক্রেভিং? চটজলদি বানিয়ে ফেলুন চিঁড়ের ক্ষীর, রইল রেসিপি

শীতের আমেজ উপভোগ করতে চটপট রেঁধে ফেলুন ‘শিম সর্ষে পোস্ত’ ঝাল

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা

স্কুলের ভিতরেই ভয়াবহ কাণ্ড! পাথর ও ফুলের টব দিয়ে কেজির পড়ুয়ার উপর হামলা তৃতীয় শ্রেণির ছাত্রের

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা

ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার ‘কাঁটে’, ‘কাবীল’ সিনেমার পরিচালক সঞ্জয় গুপ্তার

মা-বাবা জানতেন মেয়ে বিদেশে, পুণেতে মিলল যুবতীর পচাগলা দেহ