তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতি  জঙ্গলের চেনা পরিবেশ ছেড়ে লোকালয়ের একেবারে কাছে চলে এলেই মানুষের মধ্যে বাড়ে আতঙ্ক। তবে এবার ভয় দেখাতে নয় বন থেকে বেড়িয়ে এসে যেন নিজের মতো করে ছুটির মেজাজে মেতে উঠল গজরাজ। তিস্তার ক্যানেলে কখনও জলে ডুব, কখনও আবার মাথা ডুবিয়ে দীর্ঘক্ষণ বসে রইল। একটি বুনো হাতির এমন জলকেলির দৃশ্য দেখে মুগ্ধ পথচলতি মানুষ থেকে পর্যটকরা। ব্যস্ত রাস্তার পাশে আচমকা এমন দৃশ্য দেখে অনেকেই গাড়ি থামিয়ে উপভোগ করলেন প্রকৃতির এই বিরল মুহূর্ত। 

ঘটনাটি গাজলডোবা থেকে ওদলাবাড়িগামী রাস্তার পাশে থাকা তিস্তা নদীর লেফট ক্যানেলের।  ক্যানেলে জলের পরিমাণ বাড়তেই কাঠামবাড়ি ফরেস্ট থেকে বেরিয়ে আসে একটি বুনো হাতি। এরপর ক্যানেলের জলে নেমে আপনমনে স্নান করতে শুরু করে সে। কখনও গোটা শরীর ডুবিয়ে দিচ্ছে জলে, কখনও আবার জলের নীচে মাথা ঢুকিয়ে বেশ কিছুক্ষণ কাটাচ্ছে। কখনও আবার শুঁড় দিয়ে নিজেই জল ছেটাচ্ছে।  হাতির এমন আনন্দমাখা জলকেলি দেখে স্বাভাবিকভাবেই নজর আটকে যায় পথচলতি মানুষের। চোখের সামনে এমন দৃশ্য পেয়ে আর দেরি করেননি অনেকেই। সঙ্গে সঙ্গে মোবাইল ফোন বের করে ছবি ও ভিডিও তুলতে শুরু করেন তাঁরা। সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে  পড়েছে। স্থানীয় বাসিন্দা মনোজ বিশ্বাসও নিজের মোবাইলে এই দৃশ্য তুলে রাখেন। 

আরও পড়ুন: মা ফ্লাইওভারে দুর্ঘটনা, দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের জেরে আহত ৪

উল্লেখ্য, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বহু পর্যটক গাজলডোবা হয়ে লাটাগুড়ি-সহ ডুয়ার্সের বিভিন্ন পর্যটনকেন্দ্রে যাতায়াত করেন। ফলে এই রাস্তায় পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। আর সেই পথেই এমন এক বন্যপ্রাণীর স্বতঃস্ফূর্ত জলকেলি যেন যাত্রাপথে বাড়তি পাওনা হয়ে উঠল অনেকের কাছে।  

শান্তিপুরের বামাকালী নাচ ও রাস উৎসব ঘিরে কড়া বিধিনিষেধ, ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ পুলিশের

বি.টেক ছেড়ে অনলাইনে তালা ভাঙার বিদ্যা রপ্ত, বোরকা পরে চুরি, হায়দরাবাদে গ্রেফতার মহিলা

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

ধনতেরসের আগে একধাক্কায় ৪০ হাজার টাকা সস্তা রুপো, দাম কমল সোনার

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগ, মগরায় গ্রেফতার চার দুষ্কৃতী

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, পুলিশের গাড়িতে আগুন, চলছে জলকামা কাঁদানে গ্যাস

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!