দর্শকদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ! বিতর্কে জড়ালেন হ্যাজেলউড, ভাইরাল স্টার্কের ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট মাঠে প্রতিপক্ষের সঙ্গে লড়াই নতুন নয়, কিন্তু এবার দর্শকদের সঙ্গেই সংঘাতে জড়ালেন অস্ট্রেলিয়ার দুই তারকা পেসার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে জশ হ্যাজেলউডের অশালীন অঙ্গভঙ্গি ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। অন্যদিকে, মেজাজ হারাতে দেখা গিয়েছে মিচেল স্টার্ককেও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দুই ক্রিকেটারের আচরণের আলাদা দুটি ভিডিও।  যেখানে দেখা গিয়েছে, দর্শকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েছেন অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকেটার।  

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, মাঠের সীমানার কাছে দাঁড়িয়ে  দর্শকদের দিকে মধ্যমা প্রদর্শনের মতো অশালীন অঙ্গভঙ্গি করছেন হ্যাজেলউড। এই ঘটনাকে অশালীন হিসেবে গণ্য করা হয়।  যদিও ঠিক কী কারণে তিনি এমন আচরণ করেছেন, তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, আর একটি ভিডিওতে মিচেল স্টার্ককেও মেজাজ হারাতে দেখা গিয়েছে। দর্শকদের দিকে আঙুল তুলে উত্তেজিতভাবে কিছু বলতে দেখা যায় । তাঁর এই প্রতিক্রিয়াও নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। 

জানা  গিয়েছে, কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে চলতি টেস্টে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদ্দেশে একাংশের দক্ষিণ আফ্রিকান সমর্থকরা লাগাতার কটাক্ষ করছিলেন। ২০১৮ সালের  বল-বিকৃতির ঘটনা  নিয়েও অজি ক্রিকেটারদের বিদ্রুপ করা হচ্ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। সেই পুরনো বিতর্কের রেশ ধরেই মাঠে উত্তেজনা বেড়েছে বলে মনে করা হচ্ছে। ভক্তরা খেলোয়াড়দের প্রতিক্রিয়া এবং তাদের এই হতাশার সম্ভাব্য কারণ নিয়ে নানা মন্তব্য করছেন। 

স্ত্রীর দামি গয়না-ঘড়ি চুরির দায়ে স্বামীকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দুবাই আদালতের

‘বাংলায় জ্ঞানেশের পুজো হচ্ছে,’ বিরোধীদের তোপ দেগে বললেন শমীক

এক ধাক্কায় সস্তা সোনা-রুপো, কলকাতায় আজ ২২ ক্যারেটের দাম কত?

‘মা ফ্লাইওভারে দুর্ঘটনায় অভিযুক্তকে কোমড়ে দড়ি বেঁধে গ্রেফতার করা উচিত,’ দাবি অগ্নিমিত্রার

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

তেলের টিনে মিলল ভর্তি আরশোলা, হুগলিতে খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে চাঞ্চল্য

TET পাশ পরীক্ষার্থীদের ফেল দেখানোর অভিযোগ, ২০২৫-এর প্রাথমিক নিয়োগ ঘিরে হাইকোর্টে মামলা

শীতে ইকো পার্কে গেলেই দেখা মিলবে বাঘের, ঘোষণা বনমন্ত্রীর

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা

তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা

ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার ‘কাঁটে’, ‘কাবীল’ সিনেমার পরিচালক সঞ্জয় গুপ্তার