মদের দোকানে ‘বিশেষ অতিথি’! প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি কর্মীদের, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুপুরের ব্যস্ততা তখন তুঙ্গে। কেউ বিল মেটাচ্ছেন, কেউ পছন্দের বোতল হাতে কাউন্টারের সামনে দাঁড়িয়ে। রাজস্থানের টোঙ্ক জেলার টোডারাইসিংহের সেই মদের দোকানে সবকিছুই চলছিল রোজকার ছন্দে। ঠিক তখনই দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ল এক অবাঞ্ছিত অতিথি,  একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। কয়েক সেকেন্ডের মধ্যে স্বাভাবিক দৃশ্য বদলে গেল হুড়োহুড়ি, চিৎকার আর প্রাণ বাঁচানোর মরিয়া দৌড়ে। পরে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশজুড়ে শুরু হয়েছে আলোচনা।

স্টেট ব্যাঙ্ক মোড়ের কাছে ওই এলাকাটি পাহাড় ও বনাঞ্চলের খুব দূরে নয়। বন দফতরের প্রাথমিক অনুমান, খাবারের খোঁজে বা পথ হারিয়েই জনবসতিতে ঢুকে পড়েছিল চিতাবাঘটি। দোকানে ঢুকেই বিক্রয়কর্মী সঞ্জয় গুর্জরের উপর ঝাঁপিয়ে পড়ে সে। মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে মদের বোতল, ছড়িয়ে পড়ে কাচের টুকরো। হামলায় সঞ্জয়ের নাক, কাঁধ ও হাতে গুরুতর চোট লাগে। কিন্তু সেই আতঙ্কের মধ্যেও হারিয়ে যায়নি তাঁর উপস্থিত বুদ্ধি। কোনওমতে প্রাণ বাঁচিয়ে দোকানের বাইরে বেরিয়ে আসেন সঞ্জয়। তারপর এক মুহূর্ত দেরি না করে বাইরে থেকে নামিয়ে দেন রোলিং শাটার। ফলে চিতাবাঘটি দোকানের ভিতরেই আটকে পড়ে। তাঁর এই সিদ্ধান্তই বড় বিপদ এড়িয়েছে বলে মনে করছেন প্রশাসনের কর্তারা। কারণ, প্রাণীটি যদি বাজারে বেরিয়ে পড়ত, তাহলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত। বন দফতর জানিয়েছে, দোকানে ঢোকার আগে ঝোপের কাছে বনকর্মী রাকেশ এবং পরে স্থানীয় বাসিন্দা ফতেহলাল কোলিকেও আক্রমণ করেছিল চিতাবাঘটি। তিনজনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাকেশ প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরলেও সঞ্জয় ও ফতেহলাল এখনও চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ আট বছর আগে হারিয়েছেন স্ত্রীকে, আজও তাঁর ছবিতে ফুল দিয়েই দিন শুরু অটোচালকের

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতর, পুলিশ এবং পরে জয়পুর থেকে আসা বিশেষ উদ্ধারকারী দল। প্রায় পাঁচ ঘণ্টার টানটান অভিযানের শেষে দুপুর ২টা নাগাদ চিতাবাঘটিকে অচেতন করে নিরাপদে উদ্ধার করা হয়। প্রাণীটিরও কোনও ক্ষতি হয়নি। ঘটনার পর থেকেই ভাইরাল হয়েছে দোকানের সিসিটিভি ফুটেজ। কেউ বিস্ময় প্রকাশ করেছেন, কেউ আবার রসিকতার সুরে লিখেছেন, জীবনে এমন ক্রেতার কথা কোনও মদের দোকানের কর্মীও হয়তো কল্পনা করেননি। তবে হাসি-ঠাট্টার আড়ালেও একটাই প্রশ্ন উঠে আসছে বন ছেড়ে বন্যপ্রাণী কেন বারবার মানুষের বসতিতে ঢুকে পড়ছে? সেই উত্তর খুঁজতেই এখন ব্যস্ত বন দফতর।

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

বাইক ছিল জীবন, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঢাকুরিয়ার দেবাহুতি

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা