কার্তিক ঠাকুরের স্ত্রী দেবী ষষ্ঠী, কেন সন্তান লাভের আশায় কার্তিক পুজো করা হয়

কোনও মতে এও বিশ্বাস করা হয়, কার্তিক ঠাকুরের স্ত্রী দেবী ষষ্ঠী

Share:

নিজস্ব প্রতিনিধি: কোনও মতে কার্তিক (KARTIK) ঠাকুর অবিবাহিত, চিরকুমার। আবার কোনও মতে তিনি বিয়ে করেছেন দেবরাজ ইন্দ্রের কন্যা দেবসেনাকে। উল্লেখ্য, দেবসেনা কোথাও ইন্দ্রের পুত্রী। আবার কোথাও বা প্রজাপিতা ব্রহ্মার পুত্রী। দেবসেনার পরে শিবপুত্র কার্তিক বিয়ে করেছিলেন নম্বিরাজের কন্যা বল্লীকেও। তবে জানেন কি কোনও মতে এও বিশ্বাস করা হয়, কার্তিক ঠাকুরের স্ত্রী দেবী ষষ্ঠী?

পুরাণ মতে, ব্রহ্মা এবং সাবিত্রীর সন্তান দেবী ষষ্ঠী। বিশ্বাস, এই দেবী শিশু কল্যাণকারী। শিশু যতদিন না বড় হচ্ছে, তাঁকে রক্ষা করেন দেবী ষষ্ঠী। কোনও শিশুকে কেউ কষ্ট দিলে বা তার অনিষ্টের চিন্তা করলে দেবী না কি ক্রুদ্ধ হন, বিশ্বাস এমনটাই। সন্তানহীন দম্পতিরা সন্তান লাভের আশায় দেবীর আরাধনা করেন।

আরও পড়ুন: জানুন কার্তিকের জন্ম বৃত্তান্ত, কেন এমন নাম…  

কার্তিক ঠাকুর সুপুরুষ। রূপে ও গুণে অসামান্য। তাঁর চেহারা বলিষ্ঠ। তাই তাঁর মতো সন্তান পেতে কার্তিক ঠাকুরের আরাধনা করা হয়। বিশ্বাস, তিনিও সন্তান বড় না হওয়া পর্যন্ত তাকে রক্ষা করেন। স্বামী ও স্ত্রী’র মিল রয়েছে এদিক থেকে। দু’জনেরই আরাধনা হয় সন্তান কামনায়।

অন্যায়ের বিনাশ, সন্তান লাভ, ধনলাভের আশায় কার্তিক পুজো করা হয়। প্রসঙ্গত, তামিলনাড়ুতে বিশ্বাস করা হয়, ওই প্রদেশের রক্ষাকর্তা কার্তিক। উল্লেখ্য, কৌমারাম সম্প্রদায়ের বিশ্বাস, দেবাসনে শ্রেষ্ঠ আসন মরুগান বা কার্তিকেয়’র।

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা বাবার! স্বামীকে খুন করে রেললাইনে দেহ ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা! পুণ্যার্থীদের পিষে দিল ধানবোঝাই ট্রাক, মৃত ১৩

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু প্রিয়া সমাদ্দারের, শোকস্তব্ধ নিউ ব্যারাকপুর

সংসারে অশান্তি ও আর্থিক সমস্যা? বাড়িতে এই ভুলগুলি এড়িয়ে চলুন

প্রেমে ভাঙন থেকে পকেটে টান! শুক্রের বক্রীতে বিপাকে পড়বেন কোন ৫ রাশির জাতকরা?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

দেবী লক্ষ্মীর কৃপা পেতে চান? উৎসবের সময়ে দরজায় ঝোলান এই পাতাগুলি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!