মহার্ঘ এলপিজি, তার মাঝেই নদীতে ভেসে গেলে তিন হাজার গ্যাসের সিলিন্ডার!

Share:

নিজস্ব প্রতিনিধি: নদীর জলে একের পর এক ভেসে চলেছে অসংখ্য বস্তু। দূর থেকে দেখে অনেকেই ভেবেছিলেন মাছ কিংবা কোনও আবর্জনা ভেসে যাচ্ছে। কিছু কাছে যেতেই চক্ষু চড়কগাছ! ওগুলো আসলে রান্নার গ্যাস সিলিন্ডার। এমনই নজিরবিহীন ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের রায়গড়ে। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভারী বৃষ্টির কারণে এইচপিসিএল পাতালগঙ্গা এলপিজি বোতলিং প্ল্যান্টের দেওয়াল ধসে যায়। এরপর বন্যার জল প্ল্যান্টে ঢুকে পড়লে প্রায় ৩,০০০টি গ্যাস সিলিন্ডার জলের তোড়ে ভেসে যায়। সেগুলির অনেকগুলিকেই পাতালগঙ্গা নদী ও খারপাদা খাঁড়িতে ভাসতে দেখা যায়।

ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নদীর উপর একটি সেতু থেকে বহু মানুষকে ভেসে যাওয়া গ্যাস সিলিন্ডারের ছবি তুলতে দেখা যায়। প্রশাসনের আশঙ্কা, নদীতে ভেসে যাওয়া কয়েকটি সিলিন্ডারে এখনও গ্যাস ভর্তি থাকতে পারে। সেই কারণে সাধারণ মানুষকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রায়গড়ের জেলা প্রশাসক কিষাণ জাভলে জানিয়েছেন, নদী বা তার আশপাশে কোনও গ্যাস সিলিন্ডার দেখতে পেলে সেটি নিজের কাছে না রেখে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে। সিলিন্ডার জমা দেওয়ার জন্য ইচপিসিএলের প্ল্যান্ট, নিকটবর্তী এইচপিসিএল ডিলার, খালাপুর তহসিলদার কার্যালয় অথবা মহকুমা শাসকের (এসডিও) দফতরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরই বারুইপুরের পর সূর্যপুরে নিরাপত্তা বাড়াতে বসছে নতুন পুলিশ ফাঁড়ি

তিনি স্পষ্টভাবে সতর্ক করে বলেছেন, নদী থেকে উদ্ধার হওয়া সিলিন্ডারগুলিতে গ্যাস রয়েছে কি না বা সেগুলি নিরাপদ অবস্থায় আছে কি না, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তাই সেগুলি বাড়িতে নিয়ে যাওয়া, ব্যবহার করার চেষ্টা করা বা খোলার মতো কাজ প্রাণঘাতী বিপদ ডেকে আনতে পারে। গত এক সপ্তাহ ধরে মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় টানা ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রায়গড় জেলাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে অন্যতম। একাধিক নদীর জল বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের