বাড়িতেই বানিয়ে ফেলুন নরম-রসালো মালাই গোলাপ জামুন, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মিষ্টি মানেই বাঙালির কাছে আলাদা আবেগ। আর উৎসবের মরশুমে পাতে একটু অন্য রকম মিষ্টি থাকলে জমে যায় খাওয়াদাওয়া। রসালো গোলাপ জামুনের সঙ্গে যদি মেলে ঘন দুধের মালাই, কেশর আর বাদামের স্বাদ, তা হলে মিষ্টিপ্রেমীদের মন জয় করতে বেশি সময় লাগবে না। দোকান থেকে কিনে আনার বদলে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন এই মালাই গোলাপ জামুন। নরম গোলাপ জামুন, সুগন্ধি চিনির সিরা এবং ঘন মালাইয়ের এই মেলবন্ধন দেখতে যেমন আকর্ষণীয়, স্বাদেও তেমনই নজরকাড়া। রইল সহজ রেসিপি।

গোলাপ জামুন তৈরির উপকরণ

• খোয়া ক্ষীর ২০০ গ্রাম

• ময়দা ২ টেবিল চামচ

• সুজি ১ টেবিল চামচ

• বেকিং পাউডার ১/৪ চা চামচ

• ঘি ১ চা চামচ এবং প্রয়োজনমতো দুধ

ভাজার জন্য লাগবে তেল 

চিনির সিরা তৈরির উপকরণ

• চিনি ১ কাপ

• জল ১ কাপ

• এলাচ ৩-৪টি

• সামান্য কেশর এবং ১ চা চামচ গোলাপ জল

মালাই তৈরির উপকরণ

• ফ্যাট দুধ ১ লিটার

• চিনি ৩-৪ টেবিল চামচ

• এলাচ গুঁড়ো আধ চা চামচ

• সামান্য কেশর

• কাজু ও পিস্তাবাদাম কুচি ২ টেবিল চামচ

• চাইলে ২ টেবিল চামচ কনডেন্সড দুধও ব্যবহার করতে পারেন

পদ্ধতি 

প্রথমে খোয়া ক্ষীর, ময়দা, সুজি, বেকিং পাউডার ও ঘি মিশিয়ে নিন। প্রয়োজনমতো দুধ দিয়ে নরম ডো তৈরি করে ১০ মিনিট ঢেকে রাখুন। এরপর ছোট ছোট লেচি নিয়ে মসৃণ গোল বল তৈরি করুন। কড়াইয়ে তেল গরম করে আঁচ কমিয়ে গোলাপ জামুনগুলি ধীরে ধীরে ভেজে নিন। অন্যদিকে চিনি, জল, এলাচ, কেশর ও গোলাপ জল দিয়ে সিরা তৈরি করুন। ভাজা জামুন গরম সিরায় দিয়ে অন্তত এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। মালাইয়ের জন্য দুধ জ্বাল দিয়ে অর্ধেকের কাছাকাছি ঘন করে নিন। তাতে চিনি, এলাচ গুঁড়ো, কেশর এবং চাইলে কনডেন্সড দুধ দিন। আরও কিছুক্ষণ জ্বাল দিয়ে বাদাম কুচি মিশিয়ে নামিয়ে ঠান্ডা করুন। সব শেষে সিরা থেকে জামুন তুলে আলতো করে চেপে মালাইয়ের মধ্যে দিন। উপর থেকে কাজু, পেস্তা ও কেশর ছড়িয়ে অন্তত ২-৩ ঘণ্টা ফ্রিজে রাখুন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মালাই গোলাপ জামুন।

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

বারাণসীর বাঙালিটোলায় গড়ে উঠছে ‘পশ্চিমবঙ্গ ভবন’, সংস্কার হবে ঐতিহ্যবাহী কালী মন্দিরের

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

গর্তেভরা রাস্তায় চাকা আটকে উলটে গেল টোটো, হাওড়ায় বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

খেলার মাঝেই নৃত্যগুরু কোহলি! যশস্বী জয়সওয়ালকে দিলেন বিশেষ তালিম, ভাইরাল ভিডিও