ভাইরাল হওয়ার নেশায় এবার গোগ্রাসে খড়-ভুসি খেয়ে ফেললেন যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কিছুই না করে! তবে এবার যা দেখা গেল, তা অনেককেই হতবাক করেছে। সম্প্রতি একটি ভিডিও নেটিজেনদের মধ্যে বেশ কৌতূহল ও হাস্যরসের জন্ম দিয়েছে। কারণ ভিডিওটিতে দেখা গিয়েছে, এক যুবক প্রকাশ্যে বসে আনন্দ সহকারে খড়-ভুসি খাচ্ছেন। এক্স প্ল্যাটফর্মের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওটি দ্রুতই নজর কাড়ে। 
ভিডিওতে দেখা যায়, একটি বড় পাত্রে রাখা খড় থেকে যুবকটি বারবার তুলে মুখে দিচ্ছেন। শুধু তাই নয়, তিনি বেশ স্বাভাবিকভাবেই খড়-ভুসি চিবিয়ে খাচ্ছেন এবং তার মুখভঙ্গি দেখে মনে হচ্ছে তিনি বিষয়টি উপভোগ করছেন। প্রায় এক মিনিটের ওই ভিডিওতে তাকে একাধিকবার খড়-ভুসি খেতে দেখা যায়। আশেপাশে উপস্থিত মানুষজনও অবাক দৃষ্টিতে তার কার্যকলাপ দেখছিলেন। ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের বন্যা বয়ে যায়। কেউ রসিকতা করে লিখেছেন, ‘এভাবে চলতে থাকলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া কঠিন হবে।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘এত আত্মবিশ্বাস নিয়ে খড়-ভুসি খাওয়া সত্যিই বিরল দৃশ্য।

আরেকজন ব্যবহারকারী মজা করে বলেছেন, ‘খড়-ভুসি খাওয়ার পর এটা হজম হবে কীভাবে? কেউ কেউ আবার পুরো ঘটনাটিকে নিছক বিনোদন হিসেবেই দেখেছেন।’ ভিডিওটির সত্যতা বা এর পেছনে উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও অদ্ভুত এই দৃশ্যটি যে দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে সফল হয়েছে, তা বলাই যায়।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা