মঙ্গল গোচর ২০২৬: কারা লাভবান হবেন, সর্বনাশ ঘটবে কাদের?

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাশি পরিবর্তন মানেই বদলে যায় তার প্রভাবের সমীকরণ। এবার সেই তালিকায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে মঙ্গল। সাহস, শক্তি, জমি-সম্পত্তি এবং কর্মশক্তির কারক হিসেবে পরিচিত মঙ্গল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪ টা ৪৪ মিনিটে কর্কট রাশিতে প্রবেশ করেছে। চন্দ্রের অধীন কর্কট রাশিতে মঙ্গলকে দুর্বল অবস্থানে রয়েছে বলে মনে করা হয়। এই গোচর চলবে ১২ নভেম্বর পর্যন্ত। ফলে প্রায় দু’মাস ১২ রাশির জাতক-জাতিকাদের জীবনে ভিন্ন ভিন্ন প্রভাব পড়তে পারে বলে জ্যোতিষশাস্ত্রের গণনা। এই সময় আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই ভাল। মঙ্গলের প্রভাবে রাগ বা উত্তেজনা বাড়তে পারে বলে মনে করা হয়। তাই পারিবারিক সম্পর্ক থেকে কর্মক্ষেত্র কোথাও কথাবার্তায় সংযম রাখা জরুরি। পাশাপাশি বড় অঙ্কের বিনিয়োগ বা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সতর্কতা প্রয়োজন।

১২ রাশিতে মঙ্গলের গোচরের প্রভাব 

মেষ রাশি : সম্পত্তি নিয়ে সতর্ক থাকুন। পরিবারে মতবিরোধ এবং বাবা-মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে।

বৃষ: ভাই-বোনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রমের পর মিলবে সাফল্য।

মিথুন: কাজে বাধা এবং আর্থিক ক্ষতির আশঙ্কা। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন।

কর্কট: স্বাস্থ্য ও সম্পর্কের ক্ষেত্রে চাপ তৈরি হতে পারে। বাড়ি সংক্রান্ত খরচ বাড়লেও লাভের সম্ভাবনা রয়েছে।

সিংহ: বাড়তে পারে খরচ। বন্ধু-আত্মীয়ের সঙ্গে মতপার্থক্য এড়িয়ে চলুন।

কন্যা: অসমাপ্ত কাজ শেষ হওয়ার সম্ভাবনা। কর্মজীবনে উন্নতি এবং সম্মান বাড়তে পারে।

তুলা: আয় বাড়লেও খরচও থাকবে। বাসস্থান বা কর্মস্থল বদলের যোগ রয়েছে।

বৃশ্চিক: বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ এবং কাজে বাধা আসতে পারে।

ধনু: স্বাস্থ্য ও পারিবারিক বিষয়ে সতর্ক থাকুন। গোপন লাভের সুযোগও আসতে পারে।

মকর: নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি হবে। বিনিয়োগে সতর্কতা জরুরি।

কুম্ভ: দীর্ঘদিনের পরিশ্রমের ফল মিলতে পারে। পুরনো ঋণ মেটানোর সুযোগ রয়েছে।

মীন: কর্মক্ষেত্রে উন্নতি ও আয়ের নতুন রাস্তা খুলতে পারে। রাগের মাথায় সিদ্ধান্ত নয়।

ডায়াবেটিসে কুমড়ো খাওয়া কি ক্ষতিকর? অজান্তেই ভুল করছেন না তো!

শনির উল্টো চাল! ১১ ডিসেম্বর পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

শনির সুদৃষ্টি, বিদেশ ভ্রমণের সুযোগ আসবে, রাগ নিয়ন্ত্রণে রাখুন, ব্যবসায় বিনিয়োগ লাভজনক হবে

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে