মিত্র রাশিতে বুধের প্রবেশ, কোন চার রাশির জাতকদের কপাল খুলবে?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণণা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর বুধ গ্রহ নিজের উচ্চস্থ রাশি কন্যা থেকে বিদায় নিয়ে তার পরম মিত্র শুক্রের রাশি তুলাতে প্রবেশ করেছে। মিত্র রাশিতে বুধের এই গোচরের ফলে মূলত ৪টি রাশির জাতক-জাতিকাদের ভাগ্য খুলতে বসেছে। তাদের আয় ও সৌভাগ্য ব্যাপক বৃদ্ধি পাবে।

বুধের গোচরে উপকৃত হওয়া ৪টি রাশি

মিথুন রাশি

বুধ এই রাশির অধিপতি হওয়ায় এটি জাতকদের পঞ্চম ভাব অর্থাৎ বুদ্ধি, শিক্ষা ও প্রেমের ঘরে গোচর করছে। এর ফলে দীর্ঘদিন ধরে চলা আর্থিক অনটন দূর হবে এবং আকস্মিক ধনলাভের প্রবল যোগ রয়েছে।

তুলা রাশি

বুধ দেব এই রাশিরই প্রথম ভাব অর্থাৎ লগ্ন ঘরে প্রবেশ করেছেন। এর ফলে জাতকদের ব্যক্তিত্বে এক আকর্ষণীয় পরিবর্তন আসবে এবং কথার প্রভাব বৃদ্ধি পাবে। বিশেষ করে মিডিয়া, মার্কেটিং, ওকালতি, ব্যাঙ্কিং এবং শিল্পকলার সাথে যুক্ত ব্যক্তিদের কর্মক্ষেত্রে বড় সাফল্য ও প্রশংসা মিলবে।

ধনু রাশি

এই রাশির একাদশ ভাব অর্থাৎ আয় ও লাভের ঘরে বুধের সঞ্চার হচ্ছে। ফলস্বরূপ আয়ের ক্ষেত্রে এক অভাবনীয় জোয়ার আসবে এবং উপার্জনের একাধিক নতুন উৎস তৈরি হবে। কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তাদের সাথে সম্পর্ক উন্নত হওয়ায় পদোন্নতির সুযোগ আসতে পারে।

কুম্ভ রাশি  

বুধ এই রাশির নবম ভাব অর্থাৎ ভাগ্য ও ধর্মের ঘরে গোচর করছে। এর ফলে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন জাতকরা এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো দ্রুত সম্পন্ন হবে। ব্যবসা বা চাকরির সূত্রে দূরবর্তী ভ্রমণের যোগ রয়েছে, যা অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে।প্রতি বুধবার ভগবান গণেশকে ২১টি দূর্বা ঘাস অর্পণ করুন এবং মোদক বা লাড্ডুর ভোগ দিন। কোনও অভাবী মানুষকে সবুজ মুগ ডাল, সবুজ পোশাক অথবা পড়াশোনার সামগ্রী দান করতে পারেন।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট