দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাগি বা মিলেট ভারতীয় রান্নাঘরের অন্যতম পুষ্টিগুণে ভরপুর একটি শস্য, যা স্বাস্থ্যের জন্য উপকারী। এটি ক্যালসিয়াম, আয়রন, ফাইবার এবং অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে, যা হাড় ও পেশীর স্বাস্থ্য, হজম এবং রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পুষ্টিবিদদের মতে, ১০০ গ্রাম রাগিতে প্রায় ৩৪৪ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, যা একই পরিমাণ দুধের তুলনায় বেশি । রাগির সঙ্গে গন্ড (edible gum) মিশিয়ে তৈরি একটি পুষ্টিকর পোরিজ হাড় ও জয়েন্টের স্বাস্থ্য রক্ষায় বিশেষভাবে উপকারী হতে পারে। সম্প্রতি এক পুষ্টিবিদ রাগি পোরিজের একটি সহজ রেসিপি শেয়ার করেছেন, যা সকালের জলখাবার ও  সন্ধ্যার স্বাস্থ্যকর খাবার হিসেবে খাওয়া যেতে পারে। 

উপকরণ

২ টেবিল চামচ রাগির আটা

১ টেবিল চামচ ভাজা কতিলা (Gond)

১ কাপ দুধ বা উদ্ভিজ্জ দুধ

১ চা চামচ ঘি

১-২ চা চামচ গুড়

কুচোনো বাদাম ও পেস্তা

এলাচ গুঁড়ো সামান্য

পদ্ধতি

প্রথমে কতিলা (Gond) হালকা ঘিতে ভেজে গুঁড়ো করে নিন। একটি পাত্রে রাগির আটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। এবার দুধ গরম করে তাতে রাগির মিশ্রণ ঢেলে নাড়তে থাকুন যাতে দলা না পাকিয়ে যায়। কয়েক মিনিট রান্না করার পর গুড়, কতিলার গুঁড়ো এবং এলাচ মিশিয়ে দিন। পোরিজ ঘন হয়ে এলে নামিয়ে উপর থেকে বাদাম ও পেস্তা ছড়িয়ে পরিবেশন করুন। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত রাগি-ভিত্তিক খাবার যেমন পোরিজ, রুটি খাদ্যতালিকায় রাখলে শরীরে ক্যালসিয়ামের পরিমাণ ঠিক থাকে এবং হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং মেনোপজ পরবর্তী নারীদের জন্য এই ধরনের খাবার উপকারী হতে পারে।

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

সৌভাগ্য ফেরাতে ধনতেরাসে কেনাকাটার তালিকায় রাখুন এই ৯ জিনিস!

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা মমতাপন্থী বিধায়ক শোভনদেবের, হাইকোর্টে ফিরল মামলা