খুব শিগগিরই প্রিমিয়াম স্মার্টফোন নিয়ে আসছে Motorola, কোন ফিচার থাকছে?

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের স্মার্টফোন বাজারে খুব শিগগিরই নতুন চমক নিয়ে হাজির হতে চলেছে মোটোরোলা। সংস্থা তাদের নতুন প্রিমিয়াম স্মার্টফোন Motorola Edge 70 Pro+-এর টিজার প্রকাশ করেছে। জানা গিয়েছে, এই ফোনে থাকছে শক্তিশালী 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, 16GB পর্যন্ত RAM এবং একাধিক এআই-ভিত্তিক ক্যামেরা ফিচার।  

মোটোরোলার Edge 70 সিরিজের এটি চতুর্থ মডেল হতে চলেছে। এর আগে সংস্থা Motorola Edge 70, Motorola Edge 70 Pro এবং Motorola Edge 70 Fusion বাজারে এনেছে। এবার Edge 70 Pro+ নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। রিপোর্ট অনুযায়ী, এই স্মার্টফোনে Sony LYT-710 সেন্সরযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে, যা OIS সাপোর্টসহ আসবে। এছাড়াও ফোনে থাকবে ‘Super Zoom Pro’ ফিচার এবং 50x ডিজিটাল জুম সুবিধা। ক্যামেরা মডিউলটি হবে স্কোয়ার শেপের এবং ফোনের পিছনে থাকবে ফ্ল্যাট ডিজাইন। 

আরও পড়ুন: ১২ হাজারের কমে HMD-এর নতুন 5G ফোন! ফিচার দেখে অবাক হবেন

ডিসপ্লের ক্ষেত্রেও প্রিমিয়াম লুক দিতে কার্ভড স্ক্রিন ব্যবহার করা হয়েছে। সামনে থাকবে পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা ডিজাইন। ফোনের ডানদিকে পাওয়ার বাটন ও ভলিউম কন্ট্রোল থাকছে, অন্যদিকে বাম পাশে একটি অতিরিক্ত কাস্টম বাটন দেখা যাবে। রংয়ের দিক থেকেও নতুনত্ব আনছে মোটোরোলা। স্মার্টফোনটি Pantone Chicory Coffee, Pantone Stormy Sea এবং Pantone Zinfandel, এই তিনটি স্টাইলিশ কালার অপশনে পাওয়া যাবে। এছাড়াও, ফোনটিতে টেলিফটো ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং এবং 16GB পর্যন্ত RAM সাপোর্ট থাকতে পারে বলে জানা গিয়েছে। এই স্মার্টফোনটি Flipkart-এ বিক্রি করা হবে।

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে