কচু গাছকে পুজো করা হয় দেবী দুর্গা রূপে, এখানে পুরুষদের প্রবেশ নিষেধ

দেবী নিজের শরীর থেকে উৎপন্ন করছিলেন সবজি ও ফল। তাই দেবীর নাম শাকম্ভরী। পুজো সমাপ্ত হলে সুবর্ণরেখায় ঝিঙে ভাসিয়ে দেওয়ার রীতি।

Share:

ঝাড়গ্রামের পুজো মানেই অন্যরকম। ঝড়গ্রামের গোপীবল্লভপুরে সুবর্ণরেখা নদীর তীরে দেবী দুর্গা (DURGA) রূপে পুজো করা হয় কচু গাছকে। নদীকে তুষ্ট রাখতেই পুজো। কেউ এই পুজোকে বলেন, নদী ষষ্ঠী। আবার কেউ বা বলেন, ঝিঙে ষষ্ঠী। এখানের প্রসাদও কিন্তু অন্য।

দেবী তো প্রকৃতিই। সেই দেবীকে আরাধনা করা হয় মা রূপে। ‘মা নদী’। নদী কখনও শান্ত আবার কখনও ভয়ংকরী। তাই মা’কে তুষ্ট রাখতে করা হয় আরাধনা। তবে এই পুজোয় পুরুষদের প্রবেশ নিষেধ। আসতে পারেন কেবল মহিলারা। এখানে পুরোহিতও নারী।  

নদীকে পুজো করা হয় বলে নাম ‘নদী ষষ্ঠী’। তবে ‘ঝিঙে ষষ্ঠী’ নাম কেন? শোনা যায়, ১১২৫ বঙ্গাব্দে সুবর্ণরেখা উত্তাল হয়ে উঠেছিল এখানে। ভেসে গিয়েছিল শিশু, জমি, ঘর। প্রাণ বেঁচেছিল তাঁদের যারা ঝিঙে গাছের লতা আঁকড়ে ধরে ছিলেন। তারপর থেকে নদীকে তুষ্ট রাখতে হয় এই পুজো। যেহেতু ঝিঙে গাছে প্রাণ বেঁচেছিল, তাই এই পুজোর নাম ঝিঙে ষষ্ঠী। এখানে কচু গাছকে পুজো করা হয় দেবী রূপে। আর প্রসাদ মূলত ঝিঙে। এছাড়াও থাকে বিভিন্ন আনাজ এবং ফল। পুজো সমাপ্ত হলে সুবর্ণরেখায় ঝিঙে ভাসিয়ে দেওয়ার রীতি।

শারদোৎসবের একমাস আগে ভাদ্র মাসে হয় এই পুজো। পুরাণ অনুযায়ী, মায়া থেকেই সমস্ত কিছুর সৃষ্টি। আর মায়ার উৎস মহামায়া। তিনিই দশভূজা। তাই সৃষ্টি রক্ষার আবেদন জানিয়েই  দেবীর আরাধনা। পুরাণ অনুযায়ী, দুর্গমাসুরের তাণ্ডবে মর্ত্যে যখন খরা। তখন ভক্তগণের  আর্তিতে দেবী প্রকট হয়েছিলেন পার্বতী রূপে। সকলের দুর্দশা দেখে তাঁর চোখ দিয়ে বেরিয়ে এসেছিল অশ্রু। তা ঝরে পড়েছিল বৃষ্টি রূপে। তখন খাদ্য নেই মর্ত্যে। দেবী নিজের শরীর থেকে উৎপন্ন করছিলেন সবজি ও ফল। তাই দেবীর নাম শাকম্ভরী। এখানে পুরাণ ও স্থানীয় লোকবিশ্বাস মিশে প্রচলন হয়েছে অন্য ধরনের পুজোর।

– নিসর্গ নির্যাস

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

নেপালের হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ কাঁচরাপাড়ার বাসিন্দা শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

মর্মান্তিক! রেফ্রিজারেটর বিস্ফোরণে প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের