পটনায় পুলিশের দাগা জলকামানের মধ্যে তুমুল নাচ বিক্ষোভকারীদের, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন, কিন্তু মুহূর্তেই বদলে গেল ছবি! পুলিশের জলকামানে মাতলেন নিট পরীক্ষার্থীরা, যা দেখে অবাক নেটিজেনরা। বিহারের পটনায় নিট (NEET) প্রশ্নপত্র জলকামান এড়িয়ে পালানোর বদলে উল্টে নিজেরাই জলকামান চালানোর আবেদন জানালেন আন্দোলনরত পড়ুয়ারা। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, পটনার রাস্তায় নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে জড়ো হয়েছেন বহু পরীক্ষার্থী। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে তাঁরা পুলিশের উদ্দেশে মজার ছলে বলতে থাকেন, ‘স্যার, জলকামান চালান ! খুব গরম লাগছে।’ প্রথমে বিষয়টি শুনে পুলিশও খানিকটা অবাক হলেও পরে জলকামান চালানো হয়।

তবে সাধারণ বিক্ষোভের মত জলকামান দেখে কেউ ছত্রভঙ্গ হননি। জলের মধ্যেই অনেক পড়ুয়াকে নাচতে, হাসতে দেখা যায়। কয়েক মুহূর্তের মধ্যেই উত্তেজনাপূর্ণ আন্দোলনের পরিবেশ যেন উৎসবের আমেজে বদলে যায়। এই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় হাস্যরসের বন্যা। একজন ব্যবহারকারী লেখেন, ‘আমার ছেলে জেন-জি প্রজন্মের। বৃষ্টি হলেই ছাদে উঠে ভিজত। আজ বুঝলাম কেন?’ আরেকজন মজা করে মন্তব্য করে বলেন, ‘টিয়ার গ্যাসের অভিজ্ঞতা নিতে হলে দিল্লি যেতে হবে বন্ধু!’ কেউ আবার লেখেন, ‘এটা কি প্রতিবাদ না হোলি উদযাপন?’ অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘জলকামান আর টিয়ার গ্যাস দুটোই যেন চাইছিল ওরা!’  কারও কথায়, ‘পটনার বিক্ষোভকারীদের সেন্স অফ হিউমার সত্যিই দারুণ।’

এই হাস্যরসাত্মক মুহূর্তের আড়ালেই রয়েছে গুরুতর অভিযোগ। নিট-সহ একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে দেশজুড়ে ক্ষোভ বাড়ছে। পরীক্ষার্থীদের দাবি, পরীক্ষা ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনতে হবে, নিরাপত্তা জোরদার করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে। এই বিতর্কের মধ্যেই কেন্দ্র সরকার প্রশ্নপত্র ফাঁসের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ দেওয়া বার্তায় জানিয়েছেন, দেশের যুবসমাজের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। তাই ফাস্ট-ট্র্যাক আদালত গঠন এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। পাশাপাশি তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, যারা দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের কোনওভাবেই রেয়াত করা হবে না।

‘নিট কাণ্ডে যাঁরা দায়ী, তাঁদের জবাব দিতেই হবে’, ‘আরশোলা’দের বিক্ষোভকে সমর্থন জিতের

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা দিল্লির রেস্তোরাঁগুলির

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

‘চালিয়ে যাও, পাশে আছি’, সিজিপি প্রতিবাদকে সমর্থন প্রথম হলিউড তারকা জন কুস্যাকের

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে

নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু

দিল্লিতে ছাত্র আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্ট, চাপে RAF অফিসার সোনিয়া শেহরাওয়াত