৫৭২ বছরের প্রাচীন ঘোষাল বাড়ির পুজোয় দশমীতে মাকে দেওয়া হয় পান্তা-ইলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শহর বদলেছে। বদলেছে সময়। বদলেছে পুজোর আয়োজনের ধরন। কিন্তু কয়েকশো বছরের পুরনো কিছু বনেদি বাড়ির দুর্গাপুজোয় আজও অটুট রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। হুগলির কোন্নগরের ঘোষাল বাড়ির দুর্গাপুজো তেমনই এক ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলেছে। প্রায় ৫৭২ বছরের প্রাচীন এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে জমিদারি, শিল্প-সংস্কৃতি, লোককথা এবং নানা ইতিহাস। আর এই পুজোর অন্যতম আকর্ষণ সপ্তমী থেকে দশমী পর্যন্ত দেবীকে দেওয়া হয় মাছের ভোগ। ঘোষাল বাড়ির দুর্গাপুজোর রীতিনীতির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল আমিষ ভোগের প্রচলন। সপ্তমী থেকে দশমী পর্যন্ত দেবীকে মাছের ভোগ দেওয়া হয়। আর বিজয়া দশমী মানেই এখানে পান্তা-ইলিশ! 

কথিত আছে, আদতে উত্তরপ্রদেশের কনৌজের ব্রাহ্মণ ঘোষালরা পরবর্তীকালে হুগলির কোন্নগরে এসে বসতি স্থাপন করেন। সম্রাট আকবরের কাছ থেকে সনদ পেয়ে খিদিরপুর অঞ্চলে তাঁদের জমিদারি প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমান ফোর্ট উইলিয়াম সংলগ্ন এলাকাতেও ছিল তাঁদের জমিদারি। সেই সময় কোন্নগর আজকের মতো ঘনবসতিপূর্ণ জনপদ ছিল না। এমনকি একসময় ব্রিটিশ সরকারের তরফে এই পুজোর জন্য সাড়ে সাতশো টাকা বরাদ্দ করা হয়েছিল বলেও জানা যায়। ঘোষাল বাড়ির দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে একটি চমকপ্রদ কাহিনিও। একসময় দশমীর দিন নৌকায় করে প্রতিমাকে মাঝগঙ্গায় নিয়ে যাওয়া হত। সেখানেই নীলকণ্ঠ পাখি উড়িয়ে প্রতিমা বিসর্জনের রীতি ছিল। কিন্তু একবার বিসর্জনের রাতে পরিবারের এক সদস্য বাঘের আক্রমণের শিকার হন। সেই ঘটনার পর থেকেই বদলে যায় বিসর্জনের নিয়ম। রাতের বদলে সকালেই গঙ্গার ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়ার রীতি চালু হয়। আজও সেই নিয়মই চলে আসছে।

শুধু পুজোর আচার নয়, ঘোষাল বাড়ির দুর্গাপুজো একসময় ছিল শিল্প-সংস্কৃতিরও অন্যতম কেন্দ্র। ঠাকুরদালানে নিয়মিত বসত নাটক ও গানের আসর। অতীতে এই পুজোয় গান গেয়েছেন ওস্তাদ বরকতউল্লাহ খান এবং হেমন্ত মুখোপাধ্যায়ের মতো শিল্পীরাও। পরিবারের সদস্য সত্যেন্দ্রনাথ ঘোষালও ছিলেন উচ্চাঙ্গ সঙ্গীতের সঙ্গে যুক্ত। এবারের পুজোতেও রয়েছে বিশেষ আকর্ষণ। উত্তম কুমারের জন্মশতবর্ষ  উপলক্ষে ঘোষাল বাড়ির ঠাকুরদালানে মঞ্চস্থ হবে মহানায়ককে নিয়ে বিশেষ নাটক। এই পুজোর প্রতিটি পরতে মিশে রয়েছে ইতিহাস ও স্মৃতি। প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই ঐতিহ্যই বয়ে নিয়ে চলেছে কোন্নগরের ঘোষাল পরিবার।

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ! মা-ছেলের পরিণতি হল মর্মান্তিক

নাইজেরিয়ায় বিধ্বস্ত সামরিক বিমান, মৃত ৩২

১২ হাজারের কমে মিলবে Ai+Nova 2 5G স্মার্টফোন!

কড়া নিরাপত্তায় নন্দীগ্রাম ও রেজিনগরে চলছে ভোটগ্রহণ

পাহাড়ের নির্জনতায় কাটান ছুটি! উত্তরবঙ্গের এই ৩ গ্রামে মিলবে মেঘের অপূর্ব মেলবন্ধন

সাবধান! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই ৬ কাজ

পেটের সমস্যায় ভুগবেন, বাইক নিয়ে রাস্তায় বের হলে বিপুল খরচার সম্মুখীন হতে পারেন

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC