একাদশীতে অফিস অথচ হ্যাংওভারে নাজেহাল? ৬টি পানীয় করবে মুশকিল আসান

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর চারদিন মানেই ঠাকুর দেখা, নবমীর রাতে বন্ধুদের সঙ্গে পার্টি আর সঙ্গে দেদার খাওয়াদাওয়া। দশমীর রাতেও সেই আনন্দে ভেসে যান অনেকেই। কিন্তু উৎসবের রেশ কাটতেই চিন্তা হ্যাংওভার নিয়ে। ভোররাতে ঘুমিয়ে একাদশীর দিন সকালে উঠেই অফিসে যাওয়ার তাড়া থাকে অনেকের, অথচ মাথা ধরা, ক্লান্তি আর অস্বস্তি কিছুতেই পিছু ছাড়ে না।  এমন পরিস্থিতিতে হ্যাংওভার কাটাতে অফিসে গিয়ে চা-কফির কাপে চুমুক দেওয়ার আগে সাবধান। কারণ, অতিরিক্ত ক্যাফেইন অস্বস্তি বাড়াতে পারে। অফিসে গিয়ে যাতে শরীর অসুস্থ হয়ে না যায় তার জন্য খেয়াল রাখুন কয়েকটা বিষয়।

হ্যাংওভারের অস্বস্তি কমাতে পান করুন ৬টি পানীয়

১. লেবু জল

মদ্যপানের পর শরীরে জলের ঘাটতি তৈরি হতে পারে। এক গ্লাস সাধারণ বা হালকা গরম জলে অর্ধেক লেবুর রস মিশিয়ে পান করতে পারেন। এতে শরীরে জলের ঘাটতি পূরণ হবে।

২. ডাবের জল

ডাবের জলে পটাশিয়ামের মতো ইলেক্ট্রোলাইট থাকে। মদ্যপানের পর তৃষ্ণা বা দুর্বলতা অনুভব করলে অফিস যাওয়ার পথে ডাবের জল পান করতে পারেন। 

৩. আদা-মধুর জল

হ্যাংওভারের কারণে সকালে উঠেই বমি বমি ভাব হলে আদা দিয়ে তৈরি হালকা গরম পানীয় আরাম দিতে পারে। এক কাপ জলে কয়েক টুকরো আদা ফুটিয়ে ছেঁকে নিন। স্বাদ অনুযায়ী সামান্য মধু মেশাতে পারেন।  

৪. শসা-পুদিনা-লেবুর জল

এক বোতল জলে শসার কয়েকটি টুকরো, পুদিনা পাতা এবং লেবুর স্লাইস দিয়ে কিছুক্ষণ রেখে দিন। অফিসে নিয়ে গিয়ে সারা দিনে অল্প অল্প করে এই জল পান করতে পারেন। এটি শরীরে তরলের জোগান বজায় রাখতে সাহায্য করবে। পাশাপাশি শরীর সতেজ  রাখবে। 

৫. আমলকির রস

আমলকি ভিটামিন সি-সমৃদ্ধ একটি ফল। অফিসে যাওয়ার পর চাইলে আমলকি ফল হিসেবে খেতে পারেন অথবা পাতলা করে রস তৈরি করে পান করতে পারেন।  

৬. জিরে ভেজানো জল

এক গ্লাস জলে এক চা চামচ জিরে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে পান করতে পারেন। এটি একটি সহজ ঘরোয়া পানীয়। জিরে জল হ্যাংওভারের মাথাব্যথা, ক্লান্তি বা বমি বমি ভাব কিছুটা কমায়। 

‘চিরজীবনের মতো পৃথিবী ছেড়ে চলে যেতাম…’, গুলিকাণ্ডের পর প্রথম মুখ খুললেন টাইগার শ্রফ

হালুয়া-ক্ষীর বাদ দিন, বাড়িতেই বানিয়ে ফেলুন গুড়ের মিষ্টি দোসা, রইল রেসিপি

বিদেশের মাটিতে স্বামী-মেয়েকে নিয়ে ‘দশেরা’ উদযাপন প্রিয়াঙ্কার, মালতির পা ধুয়ে পুজো তারকা দম্পতির

বিসর্জনের আগে মাকে খাওয়ানো হয় পান্তা ভাত-কচুশাক! টাকিতে অটুট ৩০৭ বছরের ঐতিহ্য

আগামী বছরের দুর্গাপুজোতে জোড়া অষ্টমী, বাড়তি আনন্দের দিন বাঙালির কাছে

SBI-তে বড়সড় সাইবার হানা, ৩,৮৯৭ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস!

প্রয়াত পপ গায়ক জাস্টিন বিবারের প্রাক্তন প্রেমিকা সাহারা রে, বয়স হয়েছিল ৩৪ বছর

‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে’, বিসর্জনের আগে বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি হামলায় ২ মহিলা সহ গ্রেফতার আরও ৪

সিঁদুর খেলার আনন্দ মাটি করবে বৃষ্টি! দশমীর বিকেলে কেমন থাকবে আবহাওয়া?

চাপ বাড়ল সিজেপি নেতা সৌরভ-আশুতোষের, দ্বিতীয় মামলাও গেল ক্রাইম ব্রাঞ্চের হাতে

বিসর্জনে দুর্ঘটনা এড়াতে বাড়তি তৎপরতা! কলকাতায় দায়িত্বে ১২ আইপিএস, ঘাটগুলিতেও বিশেষ ব্যবস্থা

প্রথম একাদশে এখনই জায়গা নয়! বৈভবকে কেন অপেক্ষা করতে হবে, জানালেন শ্রেয়স

পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে বিমানবন্দরে আটকে রাখার অভিযোগ! ৫০ হাজার টাকা জরিমানার দাবি আপের