প্রয়াত পপ গায়ক জাস্টিন বিবারের প্রাক্তন প্রেমিকা সাহারা রে, বয়স হয়েছিল ৩৪ বছর

: মা হওয়ার কয়েক মাসের মধ্যেই মৃত্যু হল অস্ট্রেলিয়ান মডেল সাহারা রে। যিনি পপ গায়ক জাস্টিন বিবারের প্রাক্তন প্রেমিকা ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: মা হওয়ার কয়েক মাসের মধ্যেই মৃত্যু হল অস্ট্রেলিয়ান মডেল সাহারা রে। যিনি পপ গায়ক জাস্টিন বিবারের প্রাক্তন প্রেমিকা ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর। জানা গিয়েছে, মৃত্যুর কয়েক মাস আগেই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। গত সোমবার বিষয়টি জানিয়েছে সাহারার পরিবার। তবে কী কারণে তাঁর মৃত্যু হল, তা জানা যায়নি। ২০২৪ সালের একটি সাক্ষাৎকারে সাহারা নিজেই জানিয়েছিলেন যে, তিনি তিনি জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। গুইলেন-বারে সিনড্রোম ধরা পড়েছে তাঁর। এটি একটি বিরল রোগ।

এটি সরাসরি রোগ প্রতিরোধ স্নায়ুকে আক্রমণ করে। এর আগে একটি গাড়ির ধাক্কায় তাঁর কঠিন স্বাস্থ্য সমস্যা দেখা গিয়েছিল। এই রোগের ফলে সাহারা আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছিলেন। ঠিকভাবে হাঁটাচলা করতে পারতেন না। ২০১৬ সালে জাস্টিন বিবারের সঙ্গে তাঁর সম্পর্কের গুজন সামনে এসেছিল। তিনি হাওয়াইতে জাস্টিন বিবারের সঙ্গে নগ্ন হয়ে সাঁতার কাটার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছিলেন, যা বেশ আলোচিত হয়েছিল। তবে এরপরেই তিনি সংগীতশিল্পী মড সানকে বিয়ে করেন। গত জুলাইতে সাহারা মা হন, যখন তাঁর কন্যা স্নো জন্মগ্রহণ করে। তবে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বন্ধুরা শোক জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তাঁর বন্ধু বেকি হিয়ার্ন সাহারার সঙ্গে ছবি পোস্ট করে তাঁকে দয়ালু নারী বলে অভিহিত করেছেন। যদিও বিশখ্যাত পপ গায়ক জাস্টিন বিবারের সঙ্গে তাঁর কত গভীর সম্পর্ক ছিল তা জানা যায়নি। কিন্তু সেই সময় সাহারার সঙ্গে জাস্টিন বিবারের প্রেম বিনোদন মহলে রীতিমতো আলোড়ন তুলেছিল। কিন্তু দুজনে নিজেদের সম্পর্ক কখনই নিশ্চিত করেননি। বর্তমানে জাস্টিন হেইলি বিবারের সঙ্গে বিবাহিত। সম্পরতি পুত্রসন্তানের বাবা হয়েছেন তিনি। 

‘চিরজীবনের মতো পৃথিবী ছেড়ে চলে যেতাম…’, গুলিকাণ্ডের পর প্রথম মুখ খুললেন টাইগার শ্রফ

হালুয়া-ক্ষীর বাদ দিন, বাড়িতেই বানিয়ে ফেলুন গুড়ের মিষ্টি দোসা, রইল রেসিপি

বিদেশের মাটিতে স্বামী-মেয়েকে নিয়ে ‘দশেরা’ উদযাপন প্রিয়াঙ্কার, মালতির পা ধুয়ে পুজো তারকা দম্পতির

বিসর্জনের আগে মাকে খাওয়ানো হয় পান্তা ভাত-কচুশাক! টাকিতে অটুট ৩০৭ বছরের ঐতিহ্য

আগামী বছরের দুর্গাপুজোতে জোড়া অষ্টমী, বাড়তি আনন্দের দিন বাঙালির কাছে

SBI-তে বড়সড় সাইবার হানা, ৩,৮৯৭ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস!

একাদশীতে অফিস অথচ হ্যাংওভারে নাজেহাল? ৬টি পানীয় করবে মুশকিল আসান

‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে’, বিসর্জনের আগে বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি হামলায় ২ মহিলা সহ গ্রেফতার আরও ৪

সিঁদুর খেলার আনন্দ মাটি করবে বৃষ্টি! দশমীর বিকেলে কেমন থাকবে আবহাওয়া?

চাপ বাড়ল সিজেপি নেতা সৌরভ-আশুতোষের, দ্বিতীয় মামলাও গেল ক্রাইম ব্রাঞ্চের হাতে

বিসর্জনে দুর্ঘটনা এড়াতে বাড়তি তৎপরতা! কলকাতায় দায়িত্বে ১২ আইপিএস, ঘাটগুলিতেও বিশেষ ব্যবস্থা

প্রথম একাদশে এখনই জায়গা নয়! বৈভবকে কেন অপেক্ষা করতে হবে, জানালেন শ্রেয়স

পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে বিমানবন্দরে আটকে রাখার অভিযোগ! ৫০ হাজার টাকা জরিমানার দাবি আপের