সন্ধ্যায় ঝাড়ু দেবেন না, পিতৃপক্ষে মহিলারা ছয়টি ভুল করলেই চরম বিপদ

এ বছর পিতৃপক্ষ শুরু হয়েছে ২৬ সেপ্টেম্বর। শেষ হবে ১০ অক্টোবর মহালয়ার দিন। পিতৃপক্ষে পূর্বপুরুষদের উদ্দেশে শ্রাদ্ধ ও তর্পণ করার প্রথা প্রচলিত রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর পিতৃপক্ষ শুরু হয়েছে ২৬ সেপ্টেম্বর। শেষ হবে ১০ অক্টোবর মহালয়ার দিন। পিতৃপক্ষে পূর্বপুরুষদের উদ্দেশে শ্রাদ্ধ ও তর্পণ করার প্রথা প্রচলিত রয়েছে। তবে এই সময়ে, বিশেষ করে মহিলাদের নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলা খুবই দরকার। এতে ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং পূর্বপুরুষদের আশীর্বাদ সবসময় পরিবারের সদস্যদের সঙ্গে থাকে। জেনে নিন, সেগুলি কী কী?

১। পিতৃপক্ষের সময় মহিলাদের প্রতিদিন সন্ধ্যায় বাড়ির বাইরে দক্ষিণমুখী একটি প্রদীপ জ্বালাতে হবে। যাঁরা অ্যাপার্টমেন্টে থাকেন, তাঁরা তাঁদের বারান্দায় দক্ষিণমুখী প্রদীপ জ্বালাতে পারেন।

২। ঋতুস্রাবের সময় শ্রাদ্ধ বা তর্পণের খাবার ভুলেও তৈরি করবেন না। এক্ষেত্রে, পরিবারের অন্য কোনও মহিলা খাবার তৈরি করতে পারেন বা পরিবারের কোনও পুরুষ সদস্যও খাবারটি তৈরি করতে পারেন।

৩। পিতৃপক্ষের দিনগুলিতে সন্ধ্যাবেলায় ঘর ঝাড়ু দেওয়া বা অন্যান্য পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করবেন না। শ্রাদ্ধ সংক্রান্ত আচার-অনুষ্ঠানে পবিত্রতা ও শুদ্ধ থাকার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত। 

৪। পিতৃপক্ষে, প্রতিদিন খাবার তৈরির সময় খাবারের কিছু অংশ আলাদা করে রাখুন। এরপর পূর্বপুরুষদের নামে ওই খাবারটি গরুকে খাইয়ে দিন। পিতৃপক্ষের প্রতিটি তিথিতে এই প্রথাটি পালন করার রীতি রয়েছে।

৫। বিশ্বাস করা হয় যে, পিতৃপক্ষে তর্পণ করার সময়ে কোনও নির্দিষ্ট পূর্বপুরুষের প্রিয় খাবার তৈরি করে দেওয়ার চল রয়েছে। এই সমস্ত নিয়মের উদ্দেশ্য হল পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা ও সম্মান নিবেদন করা।

৬। পিতৃপক্ষে, বাড়িতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হবে। পরিবারের মধ্যে মহিলাদের অপ্রয়োজনীয় তর্কবিতর্ক এড়িয়ে চলতে হবে। সকলের সঙ্গে সম্প্রীতি বজায় রাখতে হবে।

এক রিচার্জে চলবে দুজনের ফোন, Airtel-এর বিশেষ প্ল্যান সম্পর্কে জানেন?

শনির দৃষ্টি, তিন রাশির জাতকদের ২৪২ দিন কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে

সূর্য-শনি প্রতিয়ুতি যোগ, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৪ রাশির জাতকদের

কর্মক্ষেত্রে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, পরিবারে অযথা ঝামেলার সৃষ্টি হতে পারে…

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের