তিন মাসে আয় ৬১,৫০০ টাকা, দারুণ সুবিধা দিচ্ছে পোস্ট অফিসের এই স্কিম,জানেন কারা পাবেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বার্ধক্যে আর্থিক নিরাপত্তা এখন অনেকের কাছেই বড় চিন্তার বিষয়। অবসরের পর নিয়মিত আয়ের উৎস না থাকলে সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে নির্ভরযোগ্য ও ঝুঁকিমুক্ত বিনিয়োগের খোঁজে সাধারণ মানুষের ভরসা হয়ে উঠছে ডাকঘরের সরকারি সঞ্চয় প্রকল্পগুলি। বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য চালু পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। নিরাপদ বিনিয়োগের পাশাপাশি এই প্রকল্পে মিলছে আকর্ষণীয় সুদের সুবিধা এবং নিয়মিত আয়ের নিশ্চয়তা।

বর্তমানে এই প্রকল্পে সরকার বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ দিচ্ছে, যা অনেক ব্যাংকের স্থায়ী আমানতকেও টেক্কা দিচ্ছে। SCSS-এ সর্বোচ্চ বিনিয়োগ করলে প্রতি তিন মাস অন্তর প্রায় ৬১,৫০০ টাকা পর্যন্ত সুদ পাওয়া সম্ভব। ফলে অবসর জীবনে নিয়মিত অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি হয় এবং আর্থিক চাপ অনেকটাই কমে যায়।এই প্রকল্পের মেয়াদ পাঁচ বছর। তবে মেয়াদ শেষ হওয়ার পরে আরও তিন বছরের জন্য অ্যাকাউন্ট বাড়ানোর সুযোগও রয়েছে। ৬০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তি এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। এছাড়া নির্দিষ্ট শর্তে ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে স্বেচ্ছাবসরপ্রাপ্ত কর্মী এবং ৫০ বছরের বেশি বয়সী অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীরাও এই সুবিধা পান। কর সাশ্রয়ের ক্ষেত্রেও এই প্রকল্প যথেষ্ট লাভজনক। আয়কর আইনের ৮০সি ধারায় বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। তবে মেয়াদপূর্তির আগে অ্যাকাউন্ট বন্ধ করলে জরিমানার মুখে পড়তে হতে পারে। তাই দীর্ঘমেয়াদি নিরাপদ সঞ্চয়ের জন্য SCSS এখন প্রবীণদের কাছে অন্যতম ভরসার নাম।

আরও পড়ুনঃ ইন্টার্নশিপেই মাসে ৩ লক্ষ আয়! IIT ছাত্রকে নিয়ে তুমুল চর্চা নেটদুনিয়ায়

এই স্কিমের আরেকটি বিশেষত্ব হলো, একবার বিনিয়োগ করলে, সরকার ত্রৈমাসিক সংশোধনের সময় সুদের হার বাড়ালেও বা কমালেও, মেয়াদপূর্তি পর্যন্ত বিনিয়োগের সময় প্রযোজ্য সুদের হার একই থাকবে। আপনি যেকোনো নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে সহজেই একটি SCSS অ্যাকাউন্ট খুলতে পারেন। মেয়াদপূর্তির আগে অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে, অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হলে সম্পূর্ণ নথি নমিনি ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে । 

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের