শরীরে প্রোটিনের ঘাটতি? এই ৮ বিপজ্জনক লক্ষণ অবহেলা করলে হতে পারে বড় বিপদ!

Share:

নিজস্ব প্রতিনিধি: পেশি গঠন থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রোটিন আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। এই কারণে প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত প্রোটিন না থাকলে শরীর ধীরে ধীরে বিভিন্ন সতর্ক সঙ্কেত দিতে শুরু করে। বিশেষজ্ঞদের মতে, এই লক্ষণগুলি সময়মতো চিহ্নিত করতে পারলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি এড়ানো সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, প্রোটিনের ঘাটতির অন্যতম লক্ষণ হল অতিরিক্ত চুল পড়া এবং নখ ভেঙে যাওয়া। কারণ চুল ও নখের প্রধান উপাদানই হল প্রোটিন। শরীরে প্রোটিনের অভাব হলে চুল পাতলা হয়ে যেতে পারে এবং নখ দুর্বল হয়ে পড়ে। পাশাপাশি ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়াও প্রোটিন ঘাটতির ইঙ্গিত হতে পারে। এছাড়া বারবার অসুস্থ হয়ে পড়া, দীর্ঘদিন ধরে ক্লান্তি অনুভব করা এবং পেশির শক্তি কমে যাওয়াও প্রোটিনের অভাবের সাধারণ লক্ষণ। শরীরে পর্যাপ্ত প্রোটিন না থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়।

এছাড়াও ক্ষত শুকাতে দেরি হওয়া, হাত-পা বা মুখে ফোলাভাব (এডিমা), সব সময় খিদে পাওয়া এবং অকারণে ওজন কমে যাওয়া বা পেশি ক্ষয়ও প্রোটিন ঘাটতির গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে। মিষ্টি খাবারের প্রতি অতিরিক্ত লোভ আরেকটি লক্ষণ। প্রোটিনের মারাত্মক ঘাটতি হলে পা, গোড়ালি বা পায়ের পাতায় জল জমে ফুলে যেতে পারে। যদিও এটা খুব সাধারণ নয়, তবে এমনটা নিয়মিত হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। প্রোটিনের ঘাটতি পূরণ করতে প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম, মাছ, মুরগির মাংস, দুধ ও দুগ্ধজাত খাবার, ডাল, ছোলা, সয়াবিন, রাজমা, বাদাম এবং বিভিন্ন বীজজাতীয় খাবার রাখার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। একই সঙ্গে সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা এবং নিজের বয়স, ওজন ও শারীরিক পরিশ্রম অনুযায়ী প্রোটিন গ্রহণ করাই সুস্থ থাকার অন্যতম চাবিকাঠি।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়