‘মৃত্যুর জন্য আসছেন..,’ অস্ট্রেলিয়া সফরের আগেই মোদিকে খুনের হুমকি মুসলিম যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অস্ট্রেলিয়া সফরের আগেই খুনের হুমকি পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিষয়টিকে কেন্দ্র করে উদ্বিগ্ন নয়াদিল্লি। আগামী ৯ জুলাই অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে মোদির। সেখানেই মেলবোর্নে মার্ভেল স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই অনুষ্ঠানটির নাম হল- মেলবোর্ন মিটস মোদি। এটি একটি কমিউনিটি ইভেন্ট। যেখানে প্রবাসী ভারতীয়রা উপস্থিত থাকবেন। তাঁরাই কথা বলবেন মোদির সঙ্গে। সেই ইভেন্ট নিয়ে ইতিমধ্যেই প্রচার করছে অস্ট্রেলিয়া সরকার। সোশ্যাল মিডিয়াতে এমনই প্রচার করার সময়ে হুমকি এসেছে ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। ফেসবুকে মেলবোর্ন মিটস মোদির অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি প্রচার চলছে। তাতেই কমেন্ট বক্সে এক মুসলিম যুবক লিখেছেন, ‘অনুষ্ঠান চলাকালীন স্টেডিয়ামের ছাদ বন্ধ রাখা ভাল, নইলে মৃত্যুর মুখে পড়তে তাঁকে (মোদি) অস্ট্রেলিয়ায় আসতে হবে।’ আর সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রধানমন্ত্রীকে এমন হুমকি দেওয়ায় চাপে পড়েছে অস্ট্রেলিয়ার অ্যালবানেজের সরকার। তড়িঘড়ি তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পডুন: ‘প্রতি ফোঁটা রক্তের হিসেব নিতে প্রস্তুত হোন’, আওয়ামী লীগ কর্মীদের বার্তা শেখ হাসিনার

তদন্ত করতে গিয়ে অস্ট্রেলিয়ার পুলিশ জেনেছে, ওই কমেন্টটি করেছে এক মুসলিম যুবক। তার নাম আবু মুস্তাফা। যে আইপি ব্যবহার করে ওই যুবক এই কমেন্ট করেছে সেটিও খুঁজে পেয়েছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। বিষয়টি নিয়ে সতর্ক অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্য়ান্টনি অ্যালবানেজের দফতরও। তাই তদন্তভার দেওয়া হয়েছে অস্ট্রেলিয়া ফেডেরাল পুলিশের হাতে। গোটা বিষয়টি নিয়ে সরকারি সূত্রে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। তবে এই হুমকির পর নিরাপত্তা বাড়ানো হয়েছে মার্ভেল স্টেডিয়াম চত্বরে। নয়াদিল্লিকেও গোটা বিষয়টি জানানো হয়েছে। ওই মুসলিম যুবকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি ফেক কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। তার সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। অপরাধীদের তালিকায় আবু মুস্তাফার নাম রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আগামী ৯ জুলাই অস্ট্রেলিয়া সফরে যাবেন মোদি। সেখানে মেলবোর্নে অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্য়ান্টনি অ্যালবানেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তাঁদের উপস্থিতিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে একাধিক বিষয়ে চুক্তি হওয়ার কথাও রয়েছে।

রাখিবন্ধনে ভাই-দাদার মুখে তুলে দিন নিজের হাতে বানানো শাহি কাজু রোল

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

অস্ট্রেলিয়া-ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ: দলে সুযোগ পেলেন শেহবাগ-দ্রাবিড়ের পুত্র

রাত পোহালেই রাখিপূর্ণিমা, ভাই-দাদাকে চমকে দিতে ঘরেই বানান ৭ স্পেশাল পদ

মায়ের বাড়িতে ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে ওনাম উদযাপন মালাইকার, বিয়ে কবে করছেন?

‘জীবন অনিশ্চিত’, নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় বিপর্যয়ে আটকে অভিনেত্রী মানসী পারেখ

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার

হড়পা বানের তাণ্ডবে নেপালে নিখোঁজ ৩০০-র বেশি ভারতীয়, আকাশপথে উদ্ধার ১১৪ জন