অভিষেক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ‘বিস্ময় বালক’ বৈভব, ২ ছক্কায় ১৪ রান করে আউট

Share:

নিজস্ব প্রতিনিধি, ম্যানচেস্টার: ভারতীয় দলের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই নতুন ইতিহাস গড়েছিলেন ‘বিস্ময় বালক’ বৈভব সূর্যবংশী। গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীরা তাকিয়ে ছিলেন তাঁর দিকে। কিন্তু না, ভারতীয় দলের জার্সি গায়ে অভিষেক ম্যাচে জ্বলে উঠতে পারলেন না বৈভব। ১০ বলে দুই ছক্কার সাহায্যে মাত্র ১৪ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। পঞ্চম ওভারে উইল জ্যাকসের বলে খোঁচা মারতে গিয়ে জস বাটলারের তালুবন্দি হয়ে ফিরতে হয়েছে তাঁকে। ১৫ বছরের বিস্ময় বালক যখন আউট হয়ে সাজঘরে ফিরছিলেন, তখন ফ্যালফ্যাল চোখে তাকিয়ে ছিলেন স্টেডিয়ামে থাকা ভারতীয় সমর্থকরা।

শনিবার (৪ জুলাই) ম্যানচেস্টারে ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে ঠাঁই হয়েছিল বৈভবের। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ভারতীয় দলের জার্সি গায়ে অভিষেক ঘটার রেকর্ড গড়েছেন তিনি। ভেঙে দিয়েছে কিংবদন্তি ক্রিকেটার শচিন তেন্ডুলকর ও ভারতীয় মহিলা দলের নিয়মিত সদস্য শেফালি বর্মার রেকর্ড। মাত্র ১৫ বছর ৯৯ দিনে ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বৈভবের। ১৯৮৯ সালের ১৫ নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে করাচি টেস্টে অভিষেক ঘটেছিল কিংবদন্তি ক্রিকেটার শচিন তেন্ডুলকরের। মাত্র ১৬ বছর ২০৫ দিন বয়সে ভারতীয় দলের জার্সি গায়ে উঠেছিল শচিন তেন্ডুলকরের। মাস্টার ব্লাস্টারের ওই রেকর্ড ভেঙে দিয়েছিলেন মহিলা ক্রিকেটার শেফালি বর্মা। মাত্র ১৫ বছর ২৩৯ দিন বয়সে ভারতীয় দলের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন। ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে অভিষেক ঘটেছিল তাঁর। এদিন দুজনের রেকর্ডই ভেঙে দিয়েছেন বৈভব।

এদিন ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে জস টংয়ের তৃতীয় বল স্কোয়ার লেগে পাঠিয়ে রান নেন। পরের ওভারে জোফ্রা আর্চারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে বুঝিয়ে দেন, বয়স কম হতে পারে, কিন্তু তাই বলে তাঁকে ফু‍ৎকারে উড়িয়ে দেওয়া যাবে না। পরের ওভারে জস টংয়ের বলেও ছক্কা হাঁকিয়েছিলেন। কিন্তু বেশিক্ষণ মাঠে থিতু হতে পারেননি। পঞ্চম ওভারে বল করতে আসা উইল জ্যাকসের পঞ্চম বলে জস বাটলারের তালুবন্দি হয়ে ফেরেন। আউটের আগে ১০ বলে ১৪ রান করেন।

আজকের রাশিফলঃ নতুন সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে, বাড়িতে বিয়ের সানাই বাজবে…

মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়