ভাগ্নের সঙ্গে প্রেমে মজেছিলেন মামী! মর্মান্তিক পরিণতিতে ঘর বাঁধার স্বপ্ন ভেঙে চুরমার

Share:

নিজস্ব প্রতিনিধি: বরকে ছেড়ে বাপের বাড়িতেই দীর্ঘদিন থাকছিলেন রুনু মণ্ডল (৩৩)। সেই বাপের বাড়িতেই ভাগ্নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। বরকে ভুলে সুপুরুষ ভাগ্নের সঙ্গে প্রেমে মশগুল ছিলেন মামী। রুনুর সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে মজাতেই ছিলেন ভাগ্নে দেবাশীষ মণ্ডল (৩২)। কিন্তু সেই আনন্দ বেশিদিন টিকে থাকল না। পারিবারিক সম্পর্কের গণ্ডি পেরিয়ে একসঙ্গে নতুন জীবন শুরু করার স্বপ্ন শেষ হল মর্মান্তিকভাবে। বসিরহাটে উদ্ধার হল দুজনের দেহ। তদন্তে পুলিশ।

উত্তর ২৪ পরগনার বসিরহাটে চাঞ্চল্য ছড়িয়েছে মামী ও ভাগ্নের এই রহস্যমৃত্যুর ঘটনায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৪ বছর আগে বনগাঁয় রুনুর বিয়ে হয়। পরে বরের সঙ্গে ঝগড়া করে বসিরহাটের ট্যাটরা এলাকায় বাপের বাড়িতে চলে আসে সে। তার কিছুদিন বাদেই ভাগ্নে দেবাশীষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। বিষয়টি জানাজানি হতেই পরিবারের মধ্যে তীব্র অশান্তির সৃষ্টি হয়। তখনই তাঁরা ঠিক করেন বাইরে আলাদা থাকবেন, সংসার পাতবেন এমনকি মন্দিরে গিয়ে বিয়েও করবেন। তাই প্রায় এক মাস আগে তাঁরা বাড়ি ছেড়ে বসিরহাটের ময়লাকোলা এলাকায় চলে যান। সেখানেই একটি ভাড়া বাড়িতে একসঙ্গে থাকতে শুরু করেন তাঁরা। কিন্তু আচমকাই আজ, শনিবার সকালে বসিরহাট এলাকা থেকে উদ্ধার হয় দুজনের মৃতদেহ।

আরও পডুন: শুভেন্দুর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, গ্রেফতার তৃণমূল কর্মী

দেবাশীষের পরিবারের অভিযোগ, ঘর ছাড়লেও শান্তিতে ছিল সে। সম্প্রতি নিজের বাবাকে ফোন করে বাড়ি ফেরার জন্য কাকুতি-মিনতি করেছিল। রুনুর সঙ্গে ঝগড়া হতো দেবাশীষের। মৃত ভাগ্নের পরিবারের দাবি, গতকাল, শুক্রবার রাতে রুনু নিজের বাবাকে ফোন করে জানান যে, দেবাশীষকে একেবারে সরিয়ে দিয়েছে সে এবার নিজের জীবনের সমাপ্তি ঘটাতে চলেছে। তারপরেই এদিন সকালে রেললাইনের ধার থেকে উদ্ধার হয় রুনুর মৃতদেহ। ময়লাকোলা এলাকায় ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় ওই যুবকের দেহ। এই ঘটনায় রুনুর পরিবারের তরফে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্তও শুরু করেছে।

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

প্রয়াত বিশ্বের সর্বশেষ পোলিও রোগী মার্থা লিলার্ড, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

আজ বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

খাসির মাংসের বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল

মাত্র ২৯৯ টাকায় এক মাসের রিচার্জ, কী কী সুবিধা দিচ্ছে jio?