অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে হঠাৎ মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে আর দোকানে ছুটতে হবে না! ফ্রিজে পড়ে থাকা কাঁচা পেঁপে দিয়েই বানিয়ে ফেলতে পারেন দুর্দান্ত স্বাদের এক মিষ্টি। শুনতে অবাক লাগলেও কাঁচা পেঁপের হালুয়ার স্বাদ একবার চেখে দেখলে বারবার খেতে চাইবেন। এই হালুয়া যেমন সুস্বাদু, তেমনই বানানোও বেশ সহজ। অল্প খরচে বাড়িতেই মিষ্টিমুখ করতে রেসিপিটি একবার ট্রাই করতেই পারেন। পুজো-পার্বণ হোক বা বাড়িতে অতিথি আপ্যায়ন, কিংবা দুপুরের খাবারের পর মিষ্টিমুখ সব ক্ষেত্রেই এই পদ জমে যাবে।

উপকরণ

কাঁচা পেঁপে – ১টি মাঝারি আকারের (কোরানো)

দুধ – ১ কাপ

চিনি – আধ কাপ (স্বাদ অনুযায়ী)

ঘি – ৩-৪ টেবিল চামচ

খোয়া ক্ষীর – আধ কাপ

এলাচ গুঁড়ো – আধ চা চামচ

কাজু ও কিশমিশ – ২ চামচ 

আমন্ড ও পেস্তা কুচি – ১ চামচ

প্রণালী

প্রথমে কাঁচা পেঁপের খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে নিন। এরপর গ্রেটারের সাহায্যে পেঁপে মিহি করে কুরিয়ে নিন। কড়াইয়ে সামান্য ঘি গরম করে তাতে কাজু ও কিশমিশ ভেজে তুলে রাখুন। এবার ওই কড়াইয়ে বাকি ঘি দিয়ে কুরিয়ে রাখা পেঁপে দিয়ে দিন। মাঝারি আঁচে পেঁপে ৫ মিনিট নাড়াচাড়া করে ভাজুন। পেঁপের কাঁচা গন্ধ চলে গেলে দুধ ঢেলে দিন। ভাল করে মিশিয়ে ঢেকে ১০ মিনিট কম আঁচে রান্না হতে দিন। পেঁপে নরম হয়ে এলে চিনি দিয়ে নাড়তে থাকুন। এরপর খোয়া ক্ষীর ও এলাচ গুঁড়ো মিশিয়ে দিন। আঁচ কমানো অবস্থায় ক্রমাগত নাড়তে থাকুন, যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। হালুয়া যখন ঘন হয়ে কড়াইয়ের গা ছেড়ে আসবে, তখন ভেজে রাখা কাজু ও কিশমিশ মিশিয়ে দিন। গ্যাস বন্ধ করে উপর থেকে আমন্ড ও পেস্তা কুচি ছড়িয়ে দিন। তাহলেই তৈরি সুস্বাদু কাঁচা পেঁপের হালুয়া। গরম গরম পরিবেশন করতে পারেন। আবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। 

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা