চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

রাজ্যে ফের রোগীমৃত্যু ঘিরে অশান্তি! নার্সিংহোম বন্ধের দাবি রোগীর পরিবারের। চাঞ্চল্য দমদমের ফিনিক্স বেসরকারি নার্সিংহোম চত্বরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ফের রোগীমৃত্যু ঘিরে অশান্তি! নার্সিংহোম বন্ধের দাবি রোগীর পরিবারের। চাঞ্চল্য দমদমের ফিনিক্স বেসরকারি নার্সিংহোম চত্বরে। জানা গিয়েছে, শারীরিক অসুস্থতা নিয়ে ওই নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন বছরের ৪৫-এর যুবক প্রসেনজিৎ দাস। তিনি এক নম্বর মতিলাল কলোনি এলাকার বাসিন্দা ছিলেন। রোগীর পরিবারের অভিযোগ, স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন প্রসেনজিৎ। তাঁর এমআরআই করানোর কথা জানানো হলেও করা হয়নি। ঘটনার দিন সকালেও পরিবারের সকলের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছেন প্রসেনজিৎ। বিকেলে ভিজিটিং আওয়ার্সের সময়ও তাঁর সঙ্গে কথা হয় সকলের। কিন্তু ভিজিটিং আওয়ার্স শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর নার্সিংহোম কর্তৃপক্ষ তাঁদের জানায়, রোগীর শারীরিক অবস্থা ভাল নয় এবং তাঁকে ভেন্টিলেশনে দিতে হবে।

খবর পেয়ে তাঁরা হাসপাতালে ছুটে যায়। কিন্তু প্রসেনজিৎকে দেখতে চাইলে তাঁদের বাধা দেওয়া হয়। বারবার অনুরোধ করা সত্ত্বেও রোগীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। শেষ পর্যন্ত জোর করে রোগীকে দেখতে চাইলে নার্সিংহোম কর্তৃপক্ষ পাম্প দেওয়ার কথা জানায়। তবে ততক্ষণে প্রসেনজিতের মৃত্যু হয়ে গিয়েছিল। তাঁদের আরও অভিযোগ, রোগীর মৃত্যুর বিষয়টি গোপন করেছিল হাসপাতাল। যাতে ভেন্টিলেশনে দেওয়ার কথা বলে বিল বাড়ানো যায়। এমআরআই না করানো থেকে ভেন্টিলেশনে দেওয়ার প্রস্তাব, কোনটাই কার্যকর হয়নি। এরপরেই চিকিৎসায় গাফিলতি এবং বিল বাড়ানোর উদ্দেশ্যে রোগীকে ভেন্টিলেশনে দেওয়ার দাবি তুলে হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর পরিজনেরা।

যদিও বিষয়টি নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া মেলেনি। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দমদম থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্নের মুখে পড়েছে বেসরকারি নার্সিংহোমের চিকিৎসা পরিষেবা। মৃতের পরিজনদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের একাংশ দাবি করেছেন, অতীতেও এই নার্সিংহোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। রোগীমৃত্যু ও বিল সংক্রান্ত সমস্যার অভিযোগ উঠেছিল। এমনকী, নার্সিংহোমটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে ফের পরিষেবা চালু থেছিল। তবে প্রসেনজিতের মৃত্যু সত্যি সত্যি চিকিৎসার গাফিলতির কারণে হয়েছিল কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা