‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বুধবার (২৮ অক্টোবর) নন্দীগ্রাম ও রেজিনগরের দুই বিজেপি বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন হাসিরানি রথ ও শাখরভ সরকার। বিধানসভায় হয়েছে শপথগ্রহণ অনুষ্ঠান। সেখানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শাখরভ ও হাসিরানির শপথ গ্রহণের পরেই বিধানসভায় দাঁড়িয়ে বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছেন। সেই সঙ্গেই নাম না করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দিয়েছেন বিশ্রাম নেওয়ার পরামর্শ।   

চলতি বছরের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্র থেকে লড়েছিলেন শুভেন্দু অধিকারী। জিতেছেন দুটি কেন্দ্রেই। তবে নিয়ম অনুযায়ী তাঁকে ছাড়তে হয়েছে একটি আসন। শুভেন্দু বেছে নিয়েছিলেন ভবানীপুরকে। এই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, ‘নন্দীগ্রামের জনগণকে ধন্যবাদ। তাঁরা অভিমান করে বলেছিল আমায়, যাতে ভবানীপুর কেন্দ্র ছেড়ে দিই। আমি বলেছি, যিনি দু’বার আমার কাছে হেরেছেন, তিনি আবার দাঁড়ানোর সুযোগ পেতেন।’ এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না করে খোঁচা দিয়ে বলেছেন, ‘এই বয়সে আর না দাঁড়ানোই ভালো ওঁর। ৭৫ প্রায় বয়স। এখন বিশ্রাম নেওয়ার কথা।’

আরও পড়ুন: দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

তৃণমূলকেও  কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। তৃণমূলের ভাঙন প্রসঙ্গে বলেছেন,  ‘আপনারা নিজেরা লড়ুন। ঋতব্রত বলেছেন, তাদের নথি ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। যদি FIR করেন মামলা CID-কে দেব। এই ধরনের ঘটনা না হওয়াই ভাল।’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘৬ মাসের মধ্যেই সরকার মানুষের বিশ্বাস অর্জন করে এগোচ্ছে সেটা স্পষ্ট। এই ৬ মাসে যা দেখছেন, তা চা-বিস্কুটের সমান। এখনও ব্রেকফাস্ট লাঞ্চ বাকি। দেখতে থাকুন কীভাবে উন্নয়ন হয়।’ 

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা