রেস্তরাঁ ফেল মেরে যাবে! বাড়িতেই বানিয়ে নিন স্ট্রিট স্টাইল ঝাল মোমো চাটনি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গরম-গরম ধোঁয়া ওঠা মোমো, আর তার সাথে যদি থাকে জিভে জল আনা লাল টকটকে ঝাল চাটনি তাহলে আর কী চাই! মোমোর আসল স্বাদ কিন্তু লুকিয়ে থাকে এই চাটনি বা সসের মধ্যেই। মাত্র কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম সময়ে তৈরি করে নিতে পারেন স্ট্রিট স্টাইল মোমো সস, যার স্বাদ টেক্কা দেবে যে কোনও বড় রেস্তরাঁকেও।

উপকরণ

৩টি বড় সাইজের টমেটো, ৮-১০টি  শুকনো লঙ্কা, ২ টেবিল চামচ রসুন কুচি, ১ চা চামচ আদা কুচি, ১ চা চামচ সোয়া সস, ১ চা চামচ ভিনেগার, ১/২ চা চামচ চিনি, স্বাদমতো  নুন, ২ টেবিল চামচ সাদা তেল।

পদ্ধতি

একটি পাত্রে জল গরম করুন। জলের মধ্যে টমেটো এবং শুকনো লঙ্কাগুলো দিয়ে ৫ থেকে ৭ মিনিট ফুটিয়ে নিন। সেদ্ধ হয়ে গেলে জল থেকে তুলে ঠাণ্ডা করে নিন। টমেটোর খোসাগুলো ছাড়িয়ে ফেলে দিন। এবার সেদ্ধ করা টমেটো এবং শুকনো লঙ্কা মিক্সিতে দিয়ে একটি মসৃণ ও ঘন পেস্ট বানিয়ে নিন। কড়াইতে সাদা তেল গরম করুন। তেল গরম হলে রসুন কুচি ও আদা কুচি দিয়ে হালকা সোনালী করে ভাজুন। এবার মিক্সিতে তৈরি করে রাখা টমেটো-লঙ্কার পেস্টটি কড়াইতে ঢেলে দিন।সসের মধ্যে স্বাদমতো নুন, চিনি, সোয়া সস এবং ভিনেগার দিয়ে ভাল করে মেশান। মাঝারি আঁচে ৪ থেকে ৫ মিনিট রান্না করুন, যতক্ষণ না সসটি ঘন হয়ে আসছে এবং চারপাশ থেকে তেল ছাড়ছে। তৈরি জিভে জল আনা স্ট্রিট স্টাইল মোমোর ঝাল সস! গরম গরম মোমোর সাথে পরিবেশন করুন।

করফাঁকির অভিযোগে রকুলপ্রীত-সহ বলিউডের ১২ জন তারকার বাড়িতে আয়কর হানা

‘খাম’ প্রতীক নিয়ে টানাপড়েন, নির্বাচন কমিশনকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

UPI দু হাজার টাকার বেশি লেনদেনে অতিরিক্ত চার্জ, টাকা যাবে করে ঘরে? প্রশ্ন সুপ্রিম কোর্টের

ফোনে চিৎকার, ঝগড়া! ঘর থেকে উদ্ধার ‘মিস প্রিটি ইন্ডিয়া’-খ্যাত নিধি তিওয়ারির ঝুলন্ত দেহ

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

স্বাদ বদল চাইছেন? বানিয়ে নিন রাজস্থানি ঘরানার ভুট্টার মশলাদার সবজি

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি

গঙ্গাসাগরকে রাষ্ট্রীয় মেলার মর্যাদা দেওয়া হবে, ঘোষণা নীতিন নবীনের