ঘরোয়া উপকরণে রেস্তরাঁর স্বাদ! বানিয়ে নিন তন্দুরি ক্রিমি চিকেন

Share:

নিজস্ব প্রতিনিধি: রেস্তরাঁয় গিয়ে অনেকেই চিকেন তন্দুরিতে কামড় বসিয়ে স্বর্গীয় অনুভূতি উপভোগ করেন। রেস্তরাঁর সেই স্মোকি আর রিচ গ্রেভির তন্দুরি চিকেন যদি খুব সহজেই আপনার নিজের রান্নাঘরেই তৈরি করা যায়? প্রথাগত তন্দুরি মশলার ঝাল আর চটপটা স্বাদের সাথে ফ্রেশ ক্রিম ও দুধের মাখন মসৃণ মেলবন্ধন এই পদটিকে করে তোলে অতুলনীয়।

উপকরণ

১.৫ কেজি মুরগির মাংস, ২ চা-চামচ আদা বাটা, ১ চা-চামচ রসুন বাটা, ২ টেবিল চামচ পেঁয়াজবাটা, ১ টেবিল চামচ সর্ষেবাটা, ১ চামচ কাজুবাদামবাটা, ১ চা-চামচ পোস্তদানাবাটা, ১ টেবিল চামচ তন্দুরি মশলা, ১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ১ চা-চামচ জিরে গুঁড়ো, ১/২ চা-চামচ গোলমরিচের গুঁড়ো, ১ চা-চামচ সয়া সস, ১/২ কাপ সয়াবিন তেল, ১/৪ কাপ  সর্ষের তেল, ২ টেবিল চামচ লেবুর রস, ২ টেবিল চামচ আমের আচার, ২ চা-চামচ কমলার জেলি, ১/২ কাপ ক্রিম ও ১ কাপ দুধ।

পদ্ধতি

প্রথমে মুরগিকে ৮ থেকে ১০ টুকরা করে ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এবার ক্রিম ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে মুরগির মাংসের সাথে ভাল করে মেখে ১ ঘণ্টা ম্যারিনেট করে রেখে দিন। ১ ঘণ্টা পর ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো মশলা থেকে তুলে নিন। একটি ফ্রাই প্যানে অল্প তেল গরম করে বেশি আঁচে মাংসের টুকরোগুলো হালকা ভেজে তুলে রাখুন। প্যানে রয়ে যাওয়া বাকি মশলার সাথে ১ কাপ জল যোগ করে মাঝারি আঁচে খুব ভালভাবে কষিয়ে নিন। মশলা কষানো হলে ভেজে রাখা মাংসগুলো এতে দিয়ে দিন। এবার মাংসের সাথে আধা কাপ ক্রিম এবং ১ কাপ দুধ ঢেলে দিয়ে হালকা হাতে নেড়ে দিন। গ্যাসের আঁচ কমিয়ে ফ্রাই প্যানটি ঢাকনা দিয়ে ঢেকে মাংস দমে রান্না করুন। মাংসের গ্রেভি ঘন হয়ে এলে গরম গরম নান রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন।

‘এই সম্মানের স্বপ্ন দেখতাম’, এশিয়ান গেমসে সোনা জিতে আবেগপ্রবণ রানাঘাটের পিঙ্কি

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

উ‍ৎসবের মরশুমে বাড়িতে বানিয়ে ফেলুন চিংড়ির ঝাল পিঠে, রইল রেসিপি

‘শৌচাগারে ধোয়া হচ্ছে বাসন’, মিষ্টির দোকানে এ কি কাণ্ড! ভাইরাল ভিডিয়ো

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল

মাছ-মাংস ভুলে যাবেন, বাড়িতে বানান হোটেলের মতো ক্রিমি মসুর ডালের কোপ্তা

গভীর রাতে খড়দহের পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে বোমাবাজি! গুরুতর জখম ২

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের

‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের