তাপপ্রবাহে বাড়ছে নীরব স্বাস্থ্যসঙ্কট, সতর্ক করলেন চিকিৎসকেরা

Share:

 

নিজস্ব প্রতিনিধি: গরমে ক্রমশ বাড়ছে অদৃশ্য স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা ! দেশের বিভিন্ন প্রান্তে পারদমাএার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডিহাইড্রেশন, হিট এক্সহস্টশন, হিট স্ট্রোক থেকে শুরু করে হৃদ্‌যন্ত্র ও কিডনির একাধিক সমস্যা। তীব্র গরমে শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা ব্যাহত হয়ে পড়ে। শিশু, প্রবীণ, গর্ভবতী মহিলা, দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি এই সময় সবচেয়ে বেশি।  বিশেষ করে তাপমাত্রা ৪৫ ডিগ্রির গণ্ডি ছুঁলেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। হাসপাতালে হিটস্ট্রোক, ডিহাইড্রেশন, মাথা ঘোরা, বমিভাব ও অস্বাভাবিক দুর্বলতার উপসর্গ নিয়ে রোগীর সংখ্যাও দ্রুত বাড়ছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই এই গরমে সামান্য অসুস্থতাকেও অবহেলা না করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

 

বিশেষজ্ঞদের মতে , শরীরের স্বাভাবিক তাপমাত্রা গড়ে ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকে। বাইরের তাপমাত্রা যখন দীর্ঘ সময় ধরে এর চেয়ে অনেক বেশি থাকে, তখন শরীর ঘাম ও শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করে। কিন্তু অতিরিক্ত ঘামে শরীর থেকে জল, গ্লুকোজ ও জরুরি খনিজ লবণ বেরিয়ে যায়। তার ফলেই দেখা দিতে পারে পেশিতে টান, মাথা ঘোরা, দুর্বলতা, বমিভাব, ক্লান্তি এমনকি অচেতন হয়ে যাওয়ার মতো পরিস্থিতিও।কারণ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও জলধারণের ক্ষমতা তুলনামূলক কম থাকায় অতিরিক্ত তাপমাএা শরীরে দ্রুত প্রভাব ফেলে।এই পরিস্থিতিতে ওআরএস বা ইলেক্ট্রোলাইটসমৃদ্ধ পানীয় শরীরে লবণ ও খনিজের ঘাটতি দ্রুত পূরণ করতে সাহায্য করে। পাশাপাশি দুপুরের তীব্র রোদ এড়ানো, হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরা, ঘরের ভিতর বাতাস চলাচলের ব্যবস্থা রাখা এবং বারবার জল পান করা জরুরি।

 

তীব্র গরমে চিকিৎসকদের পরামর্শ,  তাপপ্রবাহকে শুধুই মৌসুমি দুর্ভোগ বলে উড়িয়ে দিলে চলবে না। শরীরের সামান্য ক্লান্তি, মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, বমিভাব কিংবা অস্বাভাবিক দুর্বলতার মতো উপসর্গও বড় বিপদের ইঙ্গিত হতে পারে। তাই এই সময় পর্যাপ্ত জলপান, ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখা, দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলা এবং শিশু, প্রবীণ ও অসুস্থদের বাড়তি যত্ন নেওয়াই জরুরি। কারণ বাড়তে থাকা এই গরম এখন জনস্বাস্থ্যের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ  আর সেই লড়াইয়ে সচেতনতাই সবচেয়ে বড় অস্ত্র। এর পাশাপাশি চিকিৎসকেরা জানাচ্ছেন, অতিরিক্ত গরমে শরীরের স্বাভাবিক ‘কুলিং সিস্টেম’ ব্যাহত হলে রক্তচাপের ওঠানামা, হার্টের উপর অতিরিক্ত চাপ, কিডনিতে জলের ঘাটতি এবং শরীরের গুরুত্বপূর্ণ প্রোটিনের ক্ষয় পর্যন্ত হতে পারে

রান্নাঘরে জুতো পরে ঢুকছেন? অজান্তেই মা অন্নপূর্ণাকে রুষ্ট করছেন

লক্ষ্মীলাভ সঙ্গে প্রেম জীবনে সাফল্য, অগস্টে ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

শুক্রবারে ৪ রাশির জাতকদের সুখবর, অর্থলাভের যোগ কাদের?

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী