দশমী কী এবং কেন, কী হয় এই দিন, জানেন?

তবে কর্ণাটকের কোলারে ফসল পুজোর সময় পালন করা হয় ‘লঙ্কেশ্বর মহোৎসব’। রাবণের বিগ্রহকে বসানো হয় রথে। তারপর হয় পরিক্রমা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বিজয়া দশমী (BIJOYA DASHAMI) । বিসর্জনের দিন। সকলেরই মন ভার থাকে। তবু তার মাঝেই হয় হাসি মুখে সিঁদুর খেলা। ঢাকের তালে বোল ওঠে ‘ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন’। জেনে নিন এই দিনের খুঁটিনাটি।

দেবী দুর্গা তো বাড়ির মেয়ে। সাধারণত দুর্গাপুজোর সময় দেবী’র মহিষাসুরমর্দ্দিনী (একমতে দুর্গা) বিগ্রহ পুজো করা হয়। পরাক্রমী এই অসুরকে বধ করার পর দেবী শান্ত হয়েছিলেন। পুরাণের এক মত অনুযায়ী দশমীতেই দেবীর হাতে নিধন হয়েছিল মহিষাসুরের। মানে বিজয়। তাই এই দিন বিজয়া দশমী।

রামায়ণ অনুসারে, রামচন্দ্র এই দিনেই বধ করেছিলেন রাবণ’কে। তাই এই দিন ‘রাবণ পোড়া’ হয়। উল্লেখ্য, দেবী দুর্গার আরাধনা করতেন লঙ্কেশ্বর। তবে বসন্তকালে। রামচন্দ্র করেছিলেন অকালবোধন। কিন্তু কর্ণাটকের কোলারে ফসল পুজোর সময় পালন করা হয় ‘লঙ্কেশ্বর মহোৎসব’। রাবণের বিগ্রহকে বসানো হয় রথে। তারপর হয় পরিক্রমা। এমনকি শিবের সঙ্গে আরাধনা করা হয় রাবণের। এখানে রয়েছে রাবণের মন্দিরও। মহাভারত থেকে জানা যায়, দশমীর দিন পাণ্ডবরা নিজেদের প্রকৃত পরিচয় ঘোষণা করেছিলেন ছদ্মবেশ ছেড়ে, হাতে পুনরায় তুলে নিয়েছিলেন অস্ত্র।

ব্রহ্মের না কি প্রতীক সিঁদুর। বলা হয় সিঁদুর পরা মানে স্বামীর মঙ্গলকামনায় পরম ব্রহ্মকে আহ্বান করা। দেবী দুর্গা বিবাহিতা। তাই মেয়ে (দেবী) যখন বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন তখন হাসি মুখে মেয়েকে সিঁদুর পরিয়ে শুরু হয় সিঁদুর খেলা। করানো হয় মিষ্টিমুখ। হয় বরণ, দশমী বিহিত পুজো, বিসর্জন প্রশস্তা, কনকাঞ্জলি, ধুনুচি নাচ। তারপর হয় প্রতিমা বিসর্জন। অবশ্য ঘট নাড়িয়ে, তিরকাঠি-সুতো ছিঁড়ে বিসর্জন হয়ে যায় আগেই। তখন বিগ্রহে আর প্রাণ থাকে না। তাই প্রতিমা নিরঞ্জন করা হয় পঞ্চভূতের এক ভূত- জলে।

এই সময় নীলকণ্ঠ পাখি ওড়ানো হতো আগে। এখন নীলকণ্ঠ পাখি রাখা বেআইনি বলে অনেকে মাটির নীলকণ্ঠ পাখি তৈরি করে জলে ভাসিয়ে দেয়। নীলকণ্ঠ মানে দেবাদিদেব। বিশ্বাস, এই পাখি শিবের অংশ। মনে করা হয়, এই পাখি কৈলাসে উড়ে গিয়ে মহাদেবকে দেবে দেবীর প্রত্যাবর্তনের বার্তা।

রানি রাসমণি’র বাড়ির দুর্গাপুজোর কথা সকলের জানা। একবার রানির জামাই মথুর বাবু আবেগতাড়িত হয়ে বিজয়া দশমীর দিনে জেদ করেন দেবীর বিসর্জন হবে না। তখন রামকৃষ্ণ পরমহংস দেব তাঁকে বলেছিলেন, দেবী বাইরের দালানে বসে এই ক’দিন পুজো নিয়েছেন। এবারে মায়ের পুজো হবে হৃদয় আসনে। বুঝিয়ে দিয়েছিলেন, এই বিসর্জন বিচ্ছেদ নয়, দেবীর বাপের বাড়ি থেকে স্বামীর ঘর কৈলাসে ফিরে যাওয়ার সময়।

অনেকেই জানেন না, দেবীর সঙ্গে পুজো করা হয় মহিষাসুরেরও। শুধু দুর্গার সঙ্গেই নয়, মহিষাসুর পূজিত হন উগ্রচণ্ডা এবং ভদ্রকালী দেবীর পায়ের কাছে। দেবী’র এই তিন রূপকে একত্রে বলা হয় ত্রিবিধ রূপ। প্রবল যুদ্ধের সময় একবারের পরেও আরও দু’বার জন্ম নিয়েছিলেন মহিষাসুর। দেবী তাঁকে বধ করেছিলেন পরপর এই তিনটি রূপে এবং দেবীর আশির্বাদে মহিষাসুর দেব, মানুষ ও অসুরকুলের আরাধ্য।

তবে কেন পূজিত মহিষাসুর? পুরাণ অনুযায়ী, একদিন প্রবল পরাক্রমী অসুর স্বপ্নে দেখতে পান ভদ্রকালী দেবীকে। তারপরেই শুরু করেছিলেন দেবীর আরাধনা। তাঁর আরাধনায় তুষ্ট হয়েছিলেন দেবী। দেবীর সাক্ষাৎ পেয়ে অসুর রাজের প্রার্থনা ছিল, দেবীর হাতে তিনি বধ হলে তাঁর কোনও দুঃখ বা ক্ষোভ থাকবে না। তবে যেন দেবীর সঙ্গেই তিনি সকলের আরাধ্য হন। সেই বর মহিষাসুরকে দান করেছিলেন দেবী স্বয়ং।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ