কম তেলেই বানান সুস্বাদু রুই মাছের পাতলা ঝোল, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি:  গরমের দিনে বেশি তেল-মশলাদার খাবার খেতে অনেকেরই অরুচি হয়। কিন্তু দুপুরের পাতে মাছ না থাকলে বাঙালির খাওয়া যেন অসম্পূর্ণ লাগে। তাই এই সময়ের জন্য একেবারে পারফেক্ট রুই মাছের পাতলা ঝোল। কম তেল, হালকা মশলা আর দারুণ স্বাদের এই পদ শরীরের জন্য যেমন আরামদায়ক, তেমনই রসনাতেও তৃপ্তি দেবে।

কাঠফাটা গরমে হালকা, সুস্বাদু এবং সহজপাচ্য খাবারের চাহিদা বেড়ে যায়। এই সময় দুপুরের মেনুতে রাখতে পারেন রুই মাছের পাতলা ঝোল। অল্প উপকরণে সহজেই তৈরি করা যায় এই জনপ্রিয় বাঙালি পদ।

প্রয়োজনীয় উপকরণ

রুই মাছ – ১ কেজি (মাঝারি টুকরো)
সর্ষের তেল – পরিমাণমতো
আদা – ১৫ গ্রাম
কাঁচা লঙ্কা – স্বাদমতো
পোস্ত – ৫০ গ্রাম (আগে থেকে ভিজিয়ে রাখা)
কালো জিরে – ১ চা চামচ
টমেটো – ৪টি (প্রায় ২৫০ গ্রাম)
হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ
জিরে গুঁড়ো – ১ চা চামচ
নুন – স্বাদমতো

মাছ ম্যারিনেট করার পদ্ধতি

প্রথমে মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর নুন, হলুদ ও সামান্য সর্ষের তেল মাখিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন।মিক্সারে আদা, কাঁচা লঙ্কা এবং ভিজিয়ে রাখা পোস্ত একসঙ্গে বেটে মসৃণ পেস্ট তৈরি করুন। পোস্ত ভেজানো জল ব্যবহার করলে স্বাদ আরও ভালো হবে।

রান্নার পদ্ধতি

কড়াইতে সর্ষের তেল গরম করে সামান্য নুন ও হলুদ দিন। এতে মাছ ভাজার সময় তেল কম ছিটকাবে। এরপর মাছের টুকরোগুলো এপিঠ-ওপিঠ লালচে করে ভেজে তুলে রাখুন। একই তেলে কালো জিরে ফোড়ন দিন। তারপর কাটা টমেটো ও নুন দিয়ে নরম হওয়া পর্যন্ত রান্না করুন। টমেটো গলে এলে হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো মিশিয়ে দিন। এরপর পোস্ত-আদার পেস্ট দিয়ে কম আঁচে ভালো করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে পর্যাপ্ত জল দিন। এটি পাতলা ঝোল হওয়ায় একটু বেশি জল ব্যবহার করতে পারেন। ঝোল ফুটে উঠলে ভাজা মাছের টুকরোগুলো দিয়ে দিন। চাইলে আগে থেকে ভেজে রাখা আলুও দিতে পারেন। এরপর মাঝারি আঁচে ৩ থেকে ৪ মিনিট ঢাকা দিয়ে ফুটতে দিন, যাতে মাছের মধ্যে ঝোলের স্বাদ ঢুকে যায়। শেষে উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন রুই মাছের পাতলা ঝোল। গরমের দুপুরে এই হালকা পদ খেলে মনও ভরবে, শরীরও থাকবে আরামে।

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের