অনলাইনে সস্তায় ওষুধ কিনছেন? পরিজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ঝুঁকি নিচ্ছেন না তো?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজকাল স্মার্টফোনের এক ক্লিকেই প্রেসক্রিপশন আপলোড করে ঘরে বসেই পেয়ে যাওয়া যায় সব প্রয়োজনীয় ওষুধ। কিন্তু এই সুবিধার আড়ালে কি আপনি নিজের কিংবা পরিবারের স্বাস্থ্যের বড় কোনও ঝুঁকি বাড়িয়ে ফেলছেন? চিকিৎসকদের মতে, অনলাইন ফার্মেসি থেকে ওষুধ কেনার সময় সস্তা দাম বা আকর্ষণীয় ডিসকাউন্টের চেয়ে ওষুধের সঠিক গুণমান যাচাই করা অনেক বেশি জরুরি।

অনলাইন থেকে ওষুধ ক্রয়ের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে ৫টি জরুরি পদক্ষেপ অনুসরণ করুন।প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধের সঠিক নাম ও ডোজ মিলিয়ে নিন এবং বিকল্প ব্র্যান্ড গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নিন। শুধু অতিরিক্ত ছাড়ের প্রলোভনে না গিয়ে প্রস্তুতকারক এবং মেয়াদের সময়সীমা যাচাই করুন। তাপমাত্রা-সংবেদনশীল ওষুধের সঠিক কোল্ড-চেন মনিটরিং এবং ট্রাভেল হিস্ট্রি নিশ্চিত করুন।আসল ওষুধ চিনতে প্যাকেটের কিউআর কোড স্ক্যান করে ব্যাচ ও মেয়াদ যাচাই করুন। বিলের তথ্যের সাথে প্রতিটি স্ট্রিপের ব্যাচ নম্বর ও দাম মিলিয়ে নিন।

অতিরিক্ত ছাড় মানেই ওষুধটি খারাপ নয়, আবার ছাড়ের লোভে কিছু না দেখে মেডিসিন কেনা উচিত নয়।ওষুধের প্রধান সল্ট ও তার মাত্রা (Strength) ডাক্তারের প্রেসক্রিপশনের সঙ্গে মিলছে কি না তা দেখা প্রয়োজন। ওষুধটির মেয়াদের সময়সীমা শেষ হওয়ার খুব কাছাকাছি কি না তা জানা প্রয়োজন। প্যাকেজিং হুবহু আসলের মতো দেখতে হলেও সবসময় ওষুধের গায়ে থাকা কিউআর কোড বা বারকোড স্ক্যান করা উচিত। এটি স্ক্যান করলে প্রস্তুতকারক প্রতিষ্ঠান, ব্যাচ নম্বর (Batch number), এবং ম্যানুফ্যাকচারিং ও এক্সপায়ারি ডেট স্পষ্ট দেখা যাবে।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর