শনির দৃষ্টি, তিন রাশির জাতকদের ২৪২ দিন কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্মফলদাতা গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয়, মানুষের কর্ম অনুযায়ী ফল প্রদান করেন শনিদেব। আর শনির একবার রাশি পরিবর্তন মানেই একাধিক রাশির জীবনে বদলে যেতে পারে ভাগ্যের সমীকরণ। কারও জীবনে আসতে পারে স্বস্তির সময়, আবার কাউকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে। বিশেষ করে শনির সাড়ে সাতি ও ধাইয়ার প্রভাব নিয়ে নানা মত রয়েছে। বর্তমানে মীন রাশিতে অবস্থান করছেন শনিদেব। জ্যোতিষ গণনা অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের ৩ জুন মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবেন শনিদেব। অর্থাৎ আর মাত্র ২৪২ দিন পর  শনি  রাশি বদলাবে। যদিও এই পরিবর্তন দীর্ঘস্থায়ী হবে না কারণ, ৯ অগস্ট ২০২৭-এ মেষ রাশিতেই বক্রী হবেন শনিদেব। এরপর ২০ অক্টোবর আবার মীন রাশিতে ফিরে আসবেন। তাই ২০২৭ সালে শনির এই একাধিক অবস্থান পরিবর্তন বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।  

কোন কোন রাশির উপর শনির প্রভাব পড়বে? 

মেষ রাশি

মেষ রাশির জাতকদের জন্য ২০২৭ সালের শনির গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ৩ জুন শনি এই রাশিতে প্রবেশ করলে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। চাকরি কিংবা ব্যবসায় দ্রুত সাফল্য পাওয়ার পরিবর্তে ধারাবাহিক পরিশ্রমের উপর জোর দিতে হতে পারে। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে চিন্তাভাবনা করা প্রয়োজন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে সমস্যায় পড়তে পারেন। 

মীন রাশি

বর্তমানে মীন রাশিতেই অবস্থান করছেন শনিদেব। ফলে এই রাশির জাতকদের জন্য শনির গোচর বিশেষ তাৎপর্যপূর্ণ। ৩ জুন ২০২৭-এর পর সাড়ে সাতির শেষ পর্যায় শুরু হবে। তবে ২০ অক্টোবর শনি আবার মীন রাশিতে ফিরে আসবেন। তাই পরিস্থিতিতে ফের পরিবর্তন আসতে পারে। এই সময় খরচ, কর্মজীবন এবং পারিবারিক দায়িত্বের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

 কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের জন্য শনিদেব স্বস্তির বার্তা নিয়ে আসতে পারেন। শনি মীন থেকে মেষে প্রবেশ করলে এই রাশির উপর থেকে সাড়ে সাতির প্রভাব শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। ২০ অক্টোবর শনি ফের মীন রাশিতে ফিরে এলে সাড়ে সাতির শেষ পর্যায় আবার শুরু হবে। তাই ২০২৭ সালে শনির দু’টি গোচরের দিকেই নজর রাখতে হবে কুম্ভ রাশির জাতকদের।

বৃষ রাশি

শনির মেষ রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গেই বৃষ রাশির জাতকদের জীবনে সাড়ে সাতির নতুন পর্যায় শুরু হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এটি সাড়ে সাতির প্রথম ধাপ। এই সময় আর্থিক বিষয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন। অপ্রয়োজনীয় খরচ এবং না বুঝে বিনিয়োগ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিশ্রমের ফল পেতে কিছুটা সময় লাগলেও ধারাবাহিক চেষ্টা সুফল দিতে পারে।

সিংহ ও ধনু রাশি

শনির রাশি পরিবর্তনের প্রভাব পড়তে পারে সিংহ ও ধনু রাশির জাতকদের উপরও। এই দুই রাশির ক্ষেত্রে শনির ধাইয়ার সমীকরণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশেষ করে চাকরি, ব্যবসা এবং পারিবারিক দায়িত্বের ক্ষেত্রে ধৈর্য ধরে এগোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। 

২০২৭ সালে শনির অবস্থান বদল নিয়ে  গুরুত্বপূর্ণ তারিখ 

৩ জুন, ২০২৭: শনি মীন রাশি থেকে মেষ রাশিতে গোচর করবে

৯ অগস্ট, ২০২৭ : শনি মেষ রাশিতে বক্রী হবে 

২০ অক্টোবর, ২০২৭ : বক্রী শনি মীন রাশিতে ফিরে আসবে 

২৪ ডিসেম্বর, ২০২৭: শনি মীন রাশিতে মার্গী হবে 

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

পুজোর ছুটিতে ঘুরে আসুন শিমলা-কুফরি-চণ্ডীগড়, জানুন IRCTC-র বিশেষ প্যাকেজ

মাত্র ১১ হাজারে বুকিংয়ের সুযোগ, গাড়ির বাজার কাঁপাতে আসছে Hyundai Bayon

এক রিচার্জে চলবে দুজনের ফোন, Airtel-এর বিশেষ প্ল্যান সম্পর্কে জানেন?

সন্ধ্যায় ঝাড়ু দেবেন না, পিতৃপক্ষে মহিলারা ছয়টি ভুল করলেই চরম বিপদ

সূর্য-শনি প্রতিয়ুতি যোগ, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৪ রাশির জাতকদের

কর্মক্ষেত্রে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, পরিবারে অযথা ঝামেলার সৃষ্টি হতে পারে…

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী