অস্বাভাবিক নয়, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে নানা পটেকরের, জানাল ময়নাতদন্তের রিপোর্ট

হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৮ অক্টোবর গোয়ায় নিজের বাসভবনে প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা নানা পটেকর। তাঁর মৃত্যুতে স্তব্ধ গোটা দেশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৮ অক্টোবর গোয়ায় নিজের বাসভবনে প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা নানা পটেকর। তাঁর মৃত্যুতে স্তব্ধ গোটা দেশ। জানা যায়, ঘটনার দিন রাত আড়াইটার সময়ে আচমকাই তিনি শরীরে অস্বস্তি বোধ করছিলেন। ঘাম হচ্ছিল। সেই বার্তা তাঁর এক বন্ধুর কাছে পাঠিয়েছিলেন। কিন্তু রাত হয়ে যাওয়ায় তাঁর বন্ধু দেখেনি। এরপর ভোরে ঘুম ভাঙলে তিনি নানা পটেকরকে ফোন করেন। অভিনেতা ফোন না ধরলে তিনি তাঁর বাড়ি যান। গিয়ে দেখেন নানাজি অবচেতন অবস্থায় পড়ে রয়েছেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে কাছের মণিপাল হাসপাতাল থেকে মেডিক্যাল টিম অভিনেতার বাড়িতে আসে। কিন্তু কোনও কাজ না হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৪৫ মিনিট সিপিআর দেওয়ার পরেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

তবে অভিনেতার মৃত্যুর পর মণিপাল হাসপাতালের চিকিৎসক টিম একটি মেডিক্যাল লিগ্যাল মামলা দায়ের করে। জানায়, নানা পটেকরকে মৃত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাঁরা অভিনেতার মৃত্যুকে অস্বাভাবিক বলেন এবং ময়নাতদন্তের দাবি করেন। অবশেষে রবিবার বিকেলে সামনে এল অভিনেতার ময়নাতদন্তের রিপোর্ট। এই বিষয়ে গোয়ার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের (জিএমসিএইচ) একজন সিনিয়র চিকিৎসক জানালেন, অভিনেতার কোনও অস্বাভাবিক মৃত্যু হয়নি। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, অভিনেতার হৃৎপিণ্ডের রক্ত ​​সরবরাহকারী বাম প্রধান করোনারি ধমনীতে রক্ত ​​জমাট বেঁধে তা বন্ধ হয়ে যাওয়ার কারণেই তিনি হৃদরোগের শিকার হয়েছেন। যে কারণে তাঁকে ৪৫ মিনিট ধরে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দেওয়া সত্ত্বেও বাঁচানো সম্ভব হয়নি। এটি স্বাভাবিক মৃত্যু।

মৃত্যুর পর অভিনেতার নশ্বর দেহ ময়নাতদন্তের জন্য জিএমসিএইচ-এ নিয়ে যাওয়া হয়েছিল। এরপরেই নানা পটেকরের মরদেহ গোয়া থেকে পুণেতে ফিরিয়ে নিয়ে আসেন তাঁর ছেলে। এরপর ৮ অক্টোবর রাতে নানা পটেকরকে তাঁর খামারবাড়িতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হয়। তাঁর শেষকৃত্যে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ার, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে ও মুরলিধর মোহল, লোকসভা সাংসদ সুনীল টাটকরে, নাম ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও অভিনেতা মকরন্দ আনাসপুরে, এফডিএ কমিশনার তুকরাম মুন্ধে, অভিনেতা জ্যাকি শ্রফ এবং বলিউড, রাজনীতি, খেলাধুলা ও অন্যান্য ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। চার দশকেরও বেশি সময় ধরে হিন্দি ও মরাঠি চলচ্চিত্র জগতে বিশেষ অবদানের জন্যে ২০১৩ সালে নানা পটেকরকে ২০১৩ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। তাঁকে শেষবার সুবেদারে দেখা গিয়েছে। এছাড়া অনিত পড্ডার ‘শক্তি শালিনী’তে দেখা যাবে প্রয়াত অভিনেতাকে। 

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

কলস শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শিশুর, আহত বহু

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

পুজোর মুখে অঘটন, দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিজেপির মণ্ডল সভাপতি

প্রতিপদেই ঘটপুজো, পুরুষদের কাঁধে চড়ে বিসর্জনে যায় মণ্ডল বাড়ির হরগৌরী

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা

কেতন কাণ্ডের ছায়া, বিয়ের কথা শুনেই প্রেমিকাকে খাদে ঠেলে ফেল দিল প্রেমিক

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার