শুধু ক্লিনজারেই পরিষ্কার হয় না, ত্বককে উজ্জ্বল রাখতে করুন এই কাজগুলি!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  প্রতিদিন ক্লিনজার ব্যবহার করলেও ত্বকের গভীরে জমে থাকা ময়লা, অতিরিক্ত তেল ও মৃত কোষ পুরোপুরি দূর হয় না। রোমকূপে জমে থাকা জীবাণুর কারণেই অনেক সময় ব্রণ, ফুসকুড়ি ও ট্যানের সমস্যা বাড়ে। তাই মাসে অন্তত এক-দু’বার ক্লিনআপ করা জরুরি। তবে পার্লারে যাওয়ার সময় বা সুযোগ না থাকলে ঘরেই কিছু সহজ উপাদান দিয়ে সেরে নিতে পারেন ত্বকের যত্ন।

নিচে ধাপে ধাপে ঘরোয়া ক্লিনআপের পদ্ধতি দেওয়া হল-

১) ত্বক পরিষ্কার করা (ক্লিনজিং)

যে কোনও স্কিন কেয়ারের প্রথম ধাপ হলো ত্বক পরিষ্কার করা। এক চামচ গোলাপ, তরলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। তুলোর সাহায্যে মিশ্রণটি মুখে আলতো করে লাগান। হালকা ম্যাসাজ করে পরিষ্কার জলে ধুয়ে ফেলুন। এতে ত্বকের উপরিভাগের ধুলো, ঘাম ও অতিরিক্ত তেল দূর হবে।

২) হোমমেড স্ক্রাব ব্যবহার

স্ক্রাব ত্বকের মৃত কোষ দূর করে এবং রক্ত সঞ্চালন বাড়ায়। এক চামচ কফির সঙ্গে নারকেল তেল মিশিয়ে স্ক্রাব তৈরি করতে পারেন। এটি ট্যান দূর করতে সহায়ক।

অথবা

দুধের সঙ্গে সামান্য চিনি মিশিয়ে স্ক্রাব বানান। এটি ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে। স্ক্রাব ২-৩ মিনিট হালকা হাতে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

৩) ফেসপ্যাক প্রয়োগ

একটি পাত্রে বেসন, মধু ও দুধ মিশিয়ে মসৃণ প্যাক তৈরি করুন। পরিষ্কার মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন এবং শেষে ময়েশ্চারাইজার লাগান।

উপকারিতা

• ত্বক দেখাবে সতেজ ও প্রাণবন্ত

• ট্যান কমবে

• ব্রণর প্রবণতা হ্রাস পাবে

• ত্বকের জেল্লা বাড়বে

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

উত্তরে দুর্যোগ, জেলায় জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস! সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া?

প্রকৃতি, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারের অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন অসমের অজানা স্বর্গ বডোল্যান্ড

অবৈধ সম্পর্কের জেরে সন্তানকে শ্বাসরোধ করে খুন, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বামীর

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা