ডিমের একঘেয়েমি পদে ক্লান্ত, ট্রাই করুন ‘ডিমের বেগমতি’

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিমের কারি, কোর্মা বা ভাপা তো প্রায়ই খাওয়া হয়। কিন্তু একই ধরনের রান্না বারবার খেতে অনেকেরই একঘেয়েমি লাগে। তাই চেনা উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন একেবারে অন্য স্বাদের একটি পদ। হাঁসের ডিম দিয়ে তৈরি ঝাল ঝাল ‘ডিমের বেগমতি’ হতে পারে আপনার রান্নাঘরের নতুন চমক। সবুজ রংয়ের এই মশলাদার পদ গরম ভাত, রুটি, পরোটা কিংবা নানের সঙ্গে খেতে লাগে দারুণ।  

উপকরণ: ৪টি হাঁসের ডিম, ১ আঁটি ধনেপাতা, ১ আঁটি পেঁয়াজপাতা, ৮-১০টি কাজুবাদাম, ৬-৭টি কাঁচালঙ্কা, ৬-৭ কোয়া রসুন, আধ ইঞ্চি আদা কুচি, ১টি বড় পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ পাতিলেবুর রস, আধ চা-চামচ জিরে গুঁড়ো, আধ চা-চামচ ধনে গুঁড়ো, পরিমাণমতো সর্ষের তেল এবং স্বাদমতো নুন ও চিনি।

প্রণালী: প্রথমে হাঁসের ডিমগুলো ভাল করে সিদ্ধ করে নিন। এরপর ছুরি দিয়ে ডিমের গায়ে হালকা চিরে দিন, যাতে মশলা ভালভাবে ঢুকে যায়। কড়াইয়ে সর্ষের তেল গরম করে সামান্য নুন ছড়িয়ে ডিমগুলো হালকা ভেজে তুলে রাখুন। এবার একটি পাত্রে জল গরম করুন। সেই জলে ধনেপাতা, পেঁয়াজপাতা এবং কাজুবাদাম দিয়ে প্রায় ১ মিনিট ভাপিয়ে নিন। তারপর সঙ্গে সঙ্গে সেগুলো বরফ-ঠান্ডা জলে তুলে রাখুন। এতে পাতার উজ্জ্বল সবুজ রং অটুট থাকবে। এরপর মিক্সারে ধনেপাতা, পেঁয়াজপাতা ও কাজুবাদাম দিন। সঙ্গে কাঁচালঙ্কা, রসুন, পাতিলেবুর রস, সামান্য নুন এবং অল্প সর্ষের তেল যোগ করে সব উপকরণ একসঙ্গে মিহি করে বেটে নিন। এবার কড়াইয়ে আবার তেল গরম করুন। তাতে আদা কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। তারপর সবুজ বাটা মিশ্রণটি কড়াইয়ে দিয়ে দিন। এর সঙ্গে নুন, চিনি, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো মিশিয়ে ভাল করে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো কড়াইয়ে দিয়ে দিন। কম আঁচে আরও ৫-৭ মিনিট রান্না করুন। প্রয়োজন হলে সামান্য গরম জল মেশাতে পারেন। সবশেষে চেরা কাঁচালঙ্কা ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাত, রুটি, পরোটা কিংবা নানের সঙ্গে পরিবেশন করুন ঝাল ঝাল সুস্বাদু ডিমের বেগমতি। এর অনন্য স্বাদ সহজেই মন জিতে নেবে সকলের।

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

লালু-রাবড়ির পর সরকারি নিরাপত্তা ফিরিয়ে দিলেন তেজস্বী

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে

ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার

অটোভাড়া দিতে গিয়ে পাঠালেন ১৫ হাজার! তারপর যা করলেন চালক…

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহানন্দা নদীতে তলিয়ে মৃত ১

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

ডিমের একঘেয়েমি পদে ক্লান্ত, ট্রাই করুন ‘ডিমের বেগমতি’

পাঞ্জাবে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, মৃত ৯, আহত একাধিক

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ