সূর্য-শনি প্রতিয়ুতি যোগ, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৪ রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মবিশ্বাস, সম্মান এবং নেতৃত্বের প্রতীক বলা হয়। অন্যদিকে শনিকে কর্ম, শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের প্রতীক বলা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মবিশ্বাস, সম্মান এবং নেতৃত্বের প্রতীক বলা হয়। অন্যদিকে শনিকে কর্ম, শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের প্রতীক বলা হয়। বর্তমানে সূর্য কন্যা রাশিতে রয়েছে এবং শনি মিনে বক্রী অবস্থায় রয়েছে। এই দুটি গ্রহের মুখোমুখি অবস্থানের জন্যে প্রতিয়ুতি দৃষ্টি যোগের সৃষ্টি হয়েছে। যার ফলে নির্দিষ্ট কিছু রাশির জাতকরা উপকৃত হবেন। তাঁদের চাকরি, ব্যবসা, আয়ে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দেবে। তবে, সূর্য ও শনির এই সম্পর্ককে প্রতিকূলও বটে,  তাই কিছু ক্ষেত্রে ধৈর্য এবং সহনশীলতার প্রয়োজন হতে পারে। হিন্দু পঞ্জিকা অনুসারে, গতকাল বিকেল থেকে সূর্য ও শনি ১৮০ ডিগ্রিতে অবস্থান করছে। জেনে নিন এর ফলে কোন কোন রাশির জাতকরা উপকৃত হবেন।।

বৃষ রাশিঃ বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই যোগটি তাদের কর্মজীবন এবং আর্থিক বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পদোন্নতির পথ খুলে যাবে। দীর্ঘদিনের জমে থাকা কোনও কাজ এগিয়ে যাবে। ব্যবসায় নতুন সুযোগ আসবে। তবে, কোনও বড় বিনিয়োগ করার আগে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করাই শ্রেয়।

কন্যা রাশিঃ সূর্য বর্তমানে কন্যা রাশিতে অবস্থান করছে। তাই এই রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি বিশেষ। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম সার্থক হবে। যারা চাকরিতে আছেন, তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন। অতীতের মানসিক চাপ কমে যাবে। জমে থাকা কাজ সম্পন্ন হওয়ার লক্ষণ রয়েছে। আপনার আর্থিক অবস্থারও ধীরে ধীরে উন্নতি হবে।

সিংহ রাশিঃ সূর্য সিংহ রাশির অধিপতি গ্রহ, তাই এই রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যের অবস্থান গুরুত্বপূর্ণ। প্রতিয়ুতি যোগের প্রভাবে আপনার কাজে চাপ কমবে। ব্যবসায় লাভের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। সমাজে ও কর্মক্ষেত্রে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। আপনি যদি কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করে থাকেন, তবে কোনও বয়োজ্যেষ্ঠ বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া লাভজনক হবে।

ধনু রাশিঃ ধনু রাশির জন্য এই যোগ পারিবারিক ও মানসিক স্তরে স্বস্তি আনবে। যেকোনও দীর্ঘদিনের বিবাদ বা উত্তেজনার সমাধান হবে। আপনার কর্মজীবনে স্থিতিশীলতার লক্ষণ দেখা দেবে। যারা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তারা একটি ভাল সুযোগ পাবেন। আয়ও বাড়ার সম্ভাবনা রয়েছে।

শনির দৃষ্টি, তিন রাশির জাতকদের ২৪২ দিন কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে

সন্ধ্যায় ঝাড়ু দেবেন না, পিতৃপক্ষে মহিলারা ছয়টি ভুল করলেই চরম বিপদ

কর্মক্ষেত্রে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, পরিবারে অযথা ঝামেলার সৃষ্টি হতে পারে…

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের