৮,০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসর-সহ লঞ্চ হবে নতুন POCO M8 Power 5G

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের মোবাইল বাজারে আজ মঙ্গলবারই (৪ অগস্ট) আত্মপ্রকাশ করতে চলেছে POCO-র নতুন স্মার্টফোন POCO M8 Power। নতুন POCO M8 Power-এর 6GB RAM ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের সম্ভাব্য দাম  ২২,৯৯৯ টাকা হতে পারে। যদিও সংস্থার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে মূল্য ঘোষণা করা হয়নি, লঞ্চ ইভেন্টেই চূড়ান্ত দাম জানা যাবে।

ফোনটিতে থাকতে পারে ৬.৯ ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০Hz। এছাড়া সর্বোচ্চ ১,৮০০ নিটস পিক ব্রাইটনেস থাকায় রোদেও স্ক্রিন দেখা সহজ হবে বলে আশা করা হচ্ছে। স্পেসিফিকেশনের  ক্ষেত্রে POCO M8 Power ফোনে Qualcomm Snapdragon 4 Gen 4 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে 8GB পর্যন্ত RAM LPDDR4x RAM এবং 256 জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ থাকতে পারে। পারফরম্যান্সের জন্য এতে থাকতে পারে Qualcomm Snapdragon 4 Gen 4  প্রসেসর। ফোনটি Android 16-ভিত্তিক HyperOS 3-এ চলবে এবং দৈনন্দিন কাজের পাশাপাশি গেমিং ও মাল্টিটাস্কিংয়েও ভালো পারফরম্যান্স দিতে পারে। সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে এর ৮,০০০mAh ব্যাটারি। এই বিশাল ব্যাটারির সঙ্গে ৪৫W ফাস্ট চার্জিং এবং ২২.৫W রিভার্স চার্জিং সাপোর্ট পাওয়া যেতে পারে। ফলে প্রয়োজনে এই ফোন দিয়েই অন্য ডিভাইস চার্জ করা সম্ভব হবে।

ক্যামেরার ক্ষেত্রে এই স্মার্টফোনে ডুয়াল-ক্যামেরা সেটআপ থাকতে পারে, যার মধ্যে Light Fusion 400 সেন্সর সহ 50 মেগাপিক্সেলের AI ক্যামেরা থাকবে। ফোনটির পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। এছাড়া ফোনটিতে IP65 রেটিং, Gorilla Glass 7i সুরক্ষা এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকার সম্ভাবনাও রয়েছে। ডিজাইনের দিক থেকেও নতুন POCO ফোনটি নজর কেড়েছে। লিক হওয়া ছবি অনুযায়ী, এটি ব্ল্যাক, অরেঞ্জ এবং মিন্ট গ্রিন এই তিনটি রঙে বাজারে আসতে পারে। এখন দেখার বিষয়, লঞ্চ ইভেন্টে POCO এই লিক হওয়া তথ্যগুলিকেই কতটা সত্যি প্রমাণ করে এবং ভারতীয় বাজারে নতুন M8 Power কতটা সাড়া ফেলতে পারে।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম