চেনা রাজ্যের বুকেই রয়েছে এমন এক জায়গা, যা এখনও অনেকের অজানা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভ্রমণ মানেই কি শুধু জনপ্রিয় পর্যটনকেন্দ্র? অনেকেই এখন খুঁজছেন ভিড়ের বাইরে শান্ত, নিরিবিলি আর প্রকৃতির কাছাকাছি কিছু জায়গা। পাহাড়, ঝর্না, গুহা কিংবা রাজকীয় স্থাপত্য দেশের বিভিন্ন রাজ্যে এমন বহু স্বল্পচেনা গন্তব্য রয়েছে, যেগুলি এখনও পর্যটকদের ভিড়ে হারিয়ে যায়নি। নতুন অভিজ্ঞতার খোঁজে থাকলে ঘুরে আসতে পারেন মেঘালয়ের লেটমসিয়ং, তামিলনাড়ুর চেট্টিনাড প্যালেস কিংবা কেরলের চালাকুড়ির মতো জায়গা থেকে।

ভ্রমণপিপাসুদের একাংশ সব সময়ই খোঁজ করেন নতুন ঠিকানার। পরিচিত পথ ছেড়ে অজানাকে আবিষ্কার করতেই তাঁদের বেশি আনন্দ। দেশের নানা প্রান্তে এমন অনেক জায়গা রয়েছে, যেগুলি এখনও মূলধারার পর্যটনের বাইরে। অথচ প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও অভিজ্ঞতার দিক থেকে এই স্থানগুলি কোনও অংশে কম নয়।

লেটমসিয়ং(মেঘালয়)

মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট গ্রাম লেটমসিয়ং। চারদিকে ঢেউখেলানো পাহাড়, মেঘের আনাগোনা, চুনাপাথরের গুহা আর ঝর্না মিলিয়ে জায়গাটি যেন ছবির মতো সুন্দর। এখানকার অন্যতম আকর্ষণ ‘গার্ডেন অফ কেভস’ এবং হৃদয়ের আকারের পাথর। জঙ্গলের ভিতর ছড়িয়ে থাকা গুহাগুলির ফাঁক দিয়ে নেমে আসা জলধারা পর্যটকদের মুগ্ধ করে। এই অঞ্চলে মাশরুম চাষও হয়। ফলে প্রকৃতির পাশাপাশি স্থানীয় জীবনযাত্রার স্বাদও পাওয়া যায় এখানে।

কী ভাবে যাবেন?

গ্রামটি শিলং বিমানবন্দর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে অবস্থতি। গুয়াহাটি থেকে ১৬০ কিলোমিটার। চেরাপুঞ্জির দিকে এগোলে মিলবে লেটমসিয়ং গ্রাম।

চেট্টিনাড প্যালেস (তামিলনাড়ু)

তামিলনাড়ুর কাড়াইকুদির কাছে রয়েছে সুবিশাল এক প্রাসাদ। এটি চেট্টিনাড বা কানাডুকথন প্যালেস নামে পরিচিত। চেট্টিনাড বা কাড়াইকুদি প্রাকৃতিক ভাবেও সুন্দর। তবে এই রাজকীয় প্রাসাদের স্থাপত্যশৈলী নজরকাড়া। তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার শিবগঙ্গা শহর থেকে স্থানটির দূরত্ব ১৫ কিলোমিটার।  ১৯১২ সালে রাজা আন্নামালাই চেট্টিয়ার এই প্রাসাদ তৈরি করেন। মার্বেল, কাচ ও স্ফটিকের সূক্ষ্ম কাজ আজও পর্যটকদের বিস্মিত করে। বর্তমানে এই প্রাসাদের একাংশ বিলাসবহুল হোটেল হিসেবে ব্যবহৃত হয়। এখানে থাকলে কাছ থেকে দেখা যায় দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলী ও সংস্কৃতির ছোঁয়া। স্থানীয় চেট্টিনাড খাবারের স্বাদ নেওয়ার সুযোগও হাতছাড়া করা উচিত নয়। ভবনে চেট্টিয়ারদের পুজোর ঘর রয়েছে। পারিবারিক পুজো, বিয়েতে নতুন করে সেজে ওঠে ভবনটি। তবে এখন সেটি বিলাসবহুল হোটেল। যদি হোটেলে থাকার জন্য ঘর বুক করতে পারেন, তা হলে এই প্রাসাদ ঘুরে দেখা যাবে।

কী ভাবে যাবেন?

চেন্নাই থেকে চেট্টিনাডের দূরত্ব প্রায় ৪০৭ কিলোমিটার। বেঙ্গালুরু থেকেও সহজে পৌঁছনো যায়। বেঙ্গালুরু থেকে দূরত্ব ৪০০ কিলোমিটার। বেঙ্গালুরু বা তামিলনাড়ুর যে কোনও বড় শহর থেকে চেট্টিনাড যেতে পারেন। এখানে একাধিক রাজকীয় প্রাসাদ রয়েছে। বেড়াতে গেলে অবশ্যই এখানকার স্থানীয় খাবার খেয়ে দেখবেন।

চালাকুডি (কেরল)

কেরলের ত্রিশূর জেলার শান্ত জনপদ চালাকুড়ি প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ গন্তব্য। ঝর্না, জলাধার, হ্রদ, চা-বাগান এবং সৈকত, সব মিলিয়ে এখানে প্রকৃতি যেন নিজেকে উজাড় করে দিয়েছে। এখান থেকেই দেখা যায় বিখ্যাত আথিরাপল্লি জলপ্রপাত, যেখানে বহু জনপ্রিয় ছবির শুটিং হয়েছে। ভাজহাচল জলপ্রপাত, থাম্বুরমুঝি জলাধার এবং মুনাক্কাল সৈকতও পর্যটকদের বিশেষ আকর্ষণ। ভিড়ভাট্টা থেকে দূরে নিরিবিলি সময় কাটানোর জন্য চালাকুড়ি হতে পারে আদর্শ জায়গা।

কী ভাবে যাবেন?

কেরলের শহর কোচি থেকে চালাকুড়ি ট্রেন চলাচল করে। সড়কপথে দূরত্ব ৬৫ কিলোমিটার। কেরলের রাজধানী তিরুঅনন্তপুরম থেকে চালাকুড়ির দূরত্ব ২৪৫ কিলোমিটার।

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় সাইকেল থেকে পড়ে মৃত্যু ৪ বছরের স্কুল পড়ুয়ার

বিজেপি নেতার বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে রেকি! গ্রেফতার যুবক, তদন্তে পুলিশ

ব্যান্ডেলে ট্রাফিক ব্লক, কাজ হবে মেরামতির, রবিবার বাতিল একাধিক লোকাল ট্রেন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

ঘরের মেঝেতে পড়ে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ মেয়ের, ধোঁয়াশায় পুলিশ

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!