ছাদে পড়ে সদ্যোজাত হনুমান শাবক, নিতে এল না মা! দুধ খাইয়ে বনদফতরের হাতে তুলে দিল স্থানীয়রা

ছোট্ট হনুমান শাবককে দুধ খাইয়ে বন দফতরের কাছে পাঠালেন স্থানীয়রা। হৃদয়স্পর্শী ঘটনা শান্তিপুর সূত্রাগড় কৃষ্ণ কালিতলা বঙ্গপাড়া এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোট্ট হনুমান শাবককে দুধ খাইয়ে বন দফতরের কাছে পাঠালেন স্থানীয়রা। হৃদয়স্পর্শী ঘটনা শান্তিপুর সূত্রাগড় কৃষ্ণ কালিতলা বঙ্গপাড়া এলাকায়। জানা গিয়েছে, সোমবার (২৬ অক্টোবর) দুপুর আনুমানিক আড়াইটে থেকে তিনটে নাগাদ ওই এলাকার একটি বাড়িতে সদ্যোজাত হনুমান শাবককে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসীদের কথায়, সদ্যোজাতের বয়স চার থেকে পাঁচদিন হবে। ছানাটির মা-ই তাঁকে ওই বাড়ির ছাদে ফেলে চলে গিয়েছিল। সাধারণত এমন ঘটনা ঘটলে অন্য হনুমানেরা শাবককে রক্ষা করার চেষ্টা করে। কিন্তু এক্ষেত্রে দিন থেকে রাত পেরিয়ে গেলেও ওই শাবকটির মা বা অন্য কোনও হনুমানকেও তাকে রক্ষা করতে দেখা যায়নি। কাউকে ফিরে আসতে দেখা যায়নি।

তবে দীর্ঘক্ষণ শাবকটি পড়ে থাকলে ভাম বিড়াল, কুকুর বা অন্যান্য শিকারি প্রাণী হনুমান শাবকটিকে আক্রমণ করতে পারে, সেই কথা ভেবেই শেষমেশ ওই পাড়ার ছেলেরা অভিনব উদ্যোগ নেন। ছাদের উপরেই হনুমান ছানাটিকে একটি ঝুড়ি ও বস্তা দিয়ে সুরক্ষিত রাখা হয়। তাকে দুধ খাওয়ানো হয়। একেবারে মানব সন্তানের মতো তাকে যত্ন করেন স্থানীয়রা। সারারাত কেটে যাওয়ার পর মঙ্গলবার সকালে তাকে ছাদ থেকে নামিয়ে আনা হয়। পশু চিকিৎসককে দিয়ে তার সেবা করা হয়। তবে প্রাথমিক পর্যবেক্ষণে শাবকটির শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। তাকে সম্পূর্ণ সুস্থ করে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়।

এলাকাবাসীদের বক্তব্য, হনুমান শাবককে এ ভাবে দীর্ঘ সময় একা ফেলে যাওয়ার মতো বিরল ঘটনা আগে কখনও দেখা যায়নি। পরিস্থিতির গুরুত্ব বুঝে এবং শাবকটির জীবন বাঁচাতে রাতেই বন দফতরে খবর পাঠানো হয়েছিল। সকালে বন দফতরের কর্মীরা পৌঁছলে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং শাবকটিকে বনকর্মীদের হাতে তুলে দেন। তবে স্থানীয়রা আরও জানিয়েছেন, পরবর্তীতে যদি তার মা সন্তানের খোঁজে এলাকায় ফিরে আসে, তবে বন দফতরের সঙ্গে যোগাযোগ করে শাবকটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের