অজান্তেই ডেকে আনছেন অশুভ শক্তি! ডাইনিং টেবিলে কখনও রাখবেন না এই জিনিসগুলি

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিন পরিবারের সবাইয়ের সঙ্গে বসে খাবার খান, সেই ডাইনিং টেবিলই নাকি আপনার সুখ-সমৃদ্ধির অন্যতম কেন্দ্র হতে পারে ! বাস্তুশাস্ত্র মতে, খাবারের টেবিলে কিছু সাধারণ ভুল অজান্তেই নেতিবাচক শক্তি ডেকে আনতে পারে, যার প্রভাব পড়তে পারে পারিবারিক সম্পর্ক, মানসিক শান্তি এমনকি আর্থিক অবস্থার উপরও। তাই ডাইনিং টেবিল সাজানোর আগে জেনে নিন কোন ভুলগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

বাস্তুশাস্ত্রের মতে, ডাইনিং টেবিল শুধু খাবার খাওয়ার জায়গা নয়, এটি পরিবারের ঐক্য, ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধির প্রতীক। তাই টেবিলের পরিচ্ছন্নতা, অবস্থান এবং সেখানে রাখা জিনিসপত্রের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

১. বন্ধ ঘড়ি বা নষ্ট ইলেকট্রনিক্স রাখবেন না

ডাইনিং টেবিলের উপর বন্ধ ঘড়ি বা নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক সামগ্রী রাখা শুভ বলে মনে করা হয় না। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এগুলি জীবনের অগ্রগতি ও ইতিবাচক শক্তির প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে।

২. ওষুধ টেবিলে রাখার অভ্যাস এড়িয়ে চলুন

খাবারের টেবিলে ওষুধ বা চিকিৎসা-সংক্রান্ত সামগ্রী রাখাকে অশুভ বলে ধরা হয়। এগুলি নির্দিষ্ট ও নিরাপদ স্থানে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়।

৩. পুরোনো খবরের কাগজ বা বিল জমিয়ে রাখবেন না

ডাইনিং টেবিলের উপর অপ্রয়োজনীয় কাগজপত্র, পুরনো বিল বা সংবাদপত্রের স্তূপ জমতে দেবেন না। এতে টেবিল অগোছালো দেখায় এবং বাস্তুশাস্ত্র মতে, নেতিবাচকতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। 

৪. জুতো বা নোংরা জিনিসপত্র থেকে দূরে রাখুন

খাবারের জায়গার আশপাশ পরিষ্কার রাখা জরুরি। ডাইনিং টেবিলের কাছে জুতো বা অপরিচ্ছন্ন জিনিসপত্র রাখাকে অন্নপূর্ণাকে অপমান করা হয়, যা ঘরে আর্থিক সংকট নিয়ে আসে।

৫. ধারালো বস্তু টেবিলে ফেলে রাখবেন না

ছুরি, কাঁচি বা অন্যান্য ধারালো জিনিস ব্যবহার শেষে সরিয়ে রাখুন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এগুলি অশান্তির প্রতীক বলে মনে করা হয়।

৬. ভাঙা বাসন ব্যবহার করবেন না

ফাটা প্লেট, কাপ বা বাটি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। এগুলিকে নেতিবাচক শক্তির প্রতীক হিসেবে ধরা হয়।

৭. টেবিল সবসময় পরিষ্কার রাখুন

খাওয়ার পর টেবিল পরিষ্কার করে রাখুন। অপ্রয়োজনীয় জিনিস বা আবর্জনা জমতে দেবেন না।

ডাইনিং টেবিলের সঠিক দিক ও রঙ

বাস্তুশাস্ত্র অনুযায়ী, ডাইনিং টেবিল বাড়ির পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে রাখাকে শুভ মনে করা হয়। এছাড়া টেবিল বা তার আশপাশে ক্রিম, হালকা নীল কিংবা হালকা সবুজ রঙের ব্যবহার শান্ত পরিবেশ তৈরি করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। খুব গাঢ় বা অতিরিক্ত উজ্জ্বল রঙ এড়ানোর পরামর্শ দেওয়া হয়।

ডাইনিং টেবিল সবসময় পরিষ্কার ও পরিপাটি রাখুন। টেবিলের মাঝখানে একটি তাজা ফুলের তোড়া বা ফলভর্তি ঝুড়ি রাখতে পারেন। বাস্তুশাস্ত্রে বিশ্বাসীরা মনে করেন, এমন ছোট ছোট পরিবর্তন ঘরে ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে সহায়ক হতে পারে।

 

 

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…