গুরুদ্বার থেকে বেরোতেই এলোপাথাড়ি গুলি, পঞ্জাবে খুন আপ সরপঞ্চের ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুদ্বার থেকে বেরোতেই এলোপাথাড়ি গুলি! আততায়ীদের হামলায় প্রাণ গেল আম আদমি পার্টির সরপঞ্চের পরিবারের সদস্যের। পঞ্জাবের অমৃতসরে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় মৃত্যু হয়েছে তীরথ সিং নামে এক যুবকের। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার এক বন্ধু। পুরনো বিবাদের জেরেই এই হামলা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৬ অক্টোবর) রাতে অমৃতসরের চাট্টিবিন্দ থানার অন্তর্গত চিতে কালান গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তীরথ সিং তাঁর এক বন্ধু রণজিৎ সিংকে সঙ্গে নিয়ে স্থানীয় একটি গুরুদ্বারে প্রার্থনা করতে গিয়েছিলেন। সেখান থেকে বেরিয়ে আসার সময়ই তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। আচমকা এই হামলায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন তীরথ। তাঁর বন্ধু রণজিৎ সিংও আহত হন। তড়িঘড়ি তীরথকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আহত রণজিৎ বর্তমানে চিকিৎসাধীন। জানা গিয়েছে, তীরথের মা ওই গ্রামের সরপঞ্চ। তাঁর ভাই ব্লক সমিতির সদস্য। ফলে রাজনৈতিকভাবে পরিচিত একটি পরিবারের সদস্যের এমন পরিণতিতে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

আরও পড়ুন: রাতভর অভিযানে সাফল্য! ভোরে পাণ্ডবেশ্বরের খনি থেকে উদ্ধার ১২ শ্রমিক

ঘটনার খবর পেয়েই তদন্তে নামে পুলিশ। সরপঞ্চের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই চার অভিযুক্তের নাম চিহ্নিত করেছে। তাদের মধ্যে রয়েছে গুরজন্ত, গোরা, হরকিরত ওরফে হকি এবং গুরুদিত সিং। অভিযুক্তদের গ্রেফতার করতে একাধিক পুলিশি দল গঠন করে তল্লাশি চালানো হচ্ছে। অমৃতসর গ্রামীণ পুলিশের এসএসপি কওয়ালপ্রীত চহাল জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এই ঘটনার পিছনে ব্যক্তিগত শত্রুতার যোগ পাওয়া গিয়েছে। এটি কোনও গ্যাংওয়ার নয় বলেই মনে করছে পুলিশ। তবে ঠিক কী কারণে এই হামলা তা খতিয়ে দেখা হচ্ছে।

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?