বেহুঁশ কিশোরীর উপর পাশবিক অত্যাচার! গাইঘাটায় এনকাউন্টারের আগে চাঞ্চল্যকর স্বীকারোক্তি ধৃতের

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুরের পুনরাবৃত্তি হয়েছে গাইঘাটায়। পুলিশের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ‘এনকাউন্টারে’ মৃত্যু হয়েছে নাবালিকাকে ‘ধর্ষণ-খুনে’ অভিযুক্ত প্রহ্লাদ দাসের। তবে  এনকাউন্টারের আগে ধৃতকে জেরা করার সময় পুলিশের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত জেরার সময় জানিয়েছে  মারের কারণে বেঁহুশ হয়ে গিয়েছিল ওই কিশোরী। সেই অবস্থাতেই তাকে প্রথমবার ধর্ষণ করে। জ্ঞান ফিরলে ফের চালানো হয় অত্যাচার করা হয়।  নাবালিকা চিৎকার শুরু করলে মুখ বন্ধ করতে মাথায় সজোরে আঘাত করে  প্রহ্লাদ। তারপর মৃত্যু নিশ্চিত করতে এবং তথ্য লোপাট করতে কিশোরীর মুখ থেঁতলে দেওয়া হয়।    

কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে উদ্ধার করা হয়েছিল নাবালিকার ক্ষতবিক্ষত দেহ। তারপরেই গ্রেফতার করা হয় প্রহ্লাদ দাসকে।  অভিযুক্তকে  গ্রেফতারের পর রবিবার (২৫ অক্টোবর) তার বাড়িতে তল্লাশি চালায় গাইঘাটা থানার পুলিশ। সেখান থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা পোশাক। সেখান থেকে রক্তমাখা প্যান্ট ও গেঞ্জি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পোশাকে লেগে থাকা রক্তের সঙ্গে মিলিয়ে দেখার জন্য সোমবার (২৬ অক্টোবর) ধৃতের রক্তের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গিয়েছে , জলসা চলাকালীন কিশোরীকে ফোন করে ডেকে পাঠায় তারই দূর সম্পর্কের আত্মীয় বলে পরিচিত অভিযুক্ত। পরিচিতের ফোন পেয়ে সেখানে পৌঁছয় ওই ছাত্রী। অভিযোগ, তারপরেই জলসার মঞ্চ থেকে প্রায় দেড়শো মিটার দূরে নিয়ে গিয়ে চলে অত্যাচার।  

আরও পড়ুন: গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ

এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। বনগাঁর পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত জানিয়েছেন, ধৃতকে জেরা করে ঘটনার সঙ্গে অন্য কারও যোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় একটি স্কুলে একাদশ শ্রেণিতে পড়াশোনা করত ওই কিশোরী। পড়াশোনা শেষ করে সংসারের হাল ফেরানোর স্বপ্ন ছিল তার। কিন্তু কোজাগরী লক্ষ্মীপুজোর দিনই সেই স্বপ্ন চিরতরে শেষ হয়ে যায়। মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছেন মা ও  দিদা।  

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক