ঘূর্ণিঝড় অর্ণবের জের, ওড়িশাগামী একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে রেল পরিষেবায় প্রভাব পড়ার আশঙ্কা। আবহাওয়ার পরিস্থিতির কথা মাথায় রেখে হাওড়া, রাউরকেলা ও জগদলপুরের মধ্যে চলাচলকারী একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত যাত্রীদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

রেলের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে হাওড়া–জগদলপুর এক্সপ্রেস (১৮০০৫)। ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাতিল থাকবে এই ট্রেন। অন্য দিকে, রাউরকেলা–জগদলপুর এক্সপ্রেস (১৮১০৭) ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলবে না।কই ভাবে বাতিল করা হয়েছে জগদলপুর–হাওড়া এক্সপ্রেস (১৮০০৬)। ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে। পাশাপাশি, জগদলপুর–রাউরকেলা এক্সপ্রেস (১৮১০৮) ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আরও পড়ুনঃ রাতভর অভিযানে সাফল্য! ভোরে পাণ্ডবেশ্বরের খনি থেকে উদ্ধার ১২ শ্রমিক

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাবের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ট্রেন বাতিলের ফলে সংশ্লিষ্ট রুটের যাত্রীদের যাতায়াতের পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে। বিশেষ করে যাঁরা হাওড়া, রাউরকেলা ও জগদলপুরের মধ্যে যাতায়াতের জন্য এই ট্রেনগুলির উপর নির্ভর করেন, তাঁদের বিকল্প ব্যবস্থার কথা ভাবতে হবে। যাত্রীদের উদ্দেশে পরামর্শ, স্টেশনের উদ্দেশে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ অবস্থা যাচাই করে নিন। রেলের সরকারি অনুসন্ধান ব্যবস্থা ও বিজ্ঞপ্তি থেকে ট্রেন চলাচল সংক্রান্ত হালনাগাদ তথ্য জেনে নেওয়া জরুরি।

বাঁকুড়া থেকে এক বাসেই সোজা উত্তরবঙ্গ, দীপাবলীতে দারুণ উপহার SBSTC’র

দু’মাসের মধ্যেই তারাপীঠের হোটেলে ফের অগ্নিকাণ্ড, ভোররাতে তুমুল আতঙ্ক

সবরমতী সেন্ট্রাল জেলের বিশেষ ব্লকে সরানো হলো গ্যাংস্টার লরেন্সকে, কেন এই সিদ্ধান্ত?

গুরুদ্বার থেকে বেরোতেই এলোপাথাড়ি গুলি, পঞ্জাবে খুন আপ সরপঞ্চের ছেলে

বেহুঁশ কিশোরীর উপর পাশবিক অত্যাচার! গাইঘাটায় এনকাউন্টারের আগে চাঞ্চল্যকর স্বীকারোক্তি ধৃতের

ইছামতীর চর থেকে অবৈধভাবে সাদা বালি তোলার অভিযোগে আটক ৬, বাজেয়াপ্ত দশটি নৌকো

রাতভর অভিযানে সাফল্য! ভোরে পাণ্ডবেশ্বরের খনি থেকে উদ্ধার ১২ শ্রমিক

সাপের ছোবল খেয়ে সেই সরীসৃপকে নিয়েই হাসপাতালে হাজির যুবক! হইচই কাণ্ড হাসপাতালে

সঙ্গে রাখুন ছাতা! অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত অর্ণব, কখন থেকে বঙ্গে শুরু দুর্যোগ?

গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

ঘূর্ণিঝড় অর্ণবের জের, ওড়িশাগামী একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

পুলিশকর্মীর উপর হামলা চালিয়ে জেল থেকে উধাও ১৭ বন্দি, গ্রেফতার ৪

এমবাপে-মেসি-ইয়ামালকে পিছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেন