বাড়িতে সিঁড়ির নীচে বাথরুম? বাস্তুর এই ভুলে নষ্ট হতে পারে সুখ-শান্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: সিঁড়ির নিচে বাথরুম বানানোর পরিকল্পনা করছেন? একবার জেনে নিন বাস্তুশাস্ত্র কী বলছে? ভুল দিক বা ভুল নকশায় তৈরি টয়লেট শুধু বাস্তুদোষই বাড়ায় না, পরিবারের সুখ-শান্তি ও আর্থিক অবস্থাতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মত বিশেষজ্ঞদের। তবে কয়েকটি সহজ নিয়ম মেনে চললে এই সমস্যার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। বর্তমান সময়ে ছোট বাড়ি বা সীমিত জায়গার কারণে অনেকেই প্রতিটি কোণকে কাজে লাগানোর চেষ্টা করেন। সেই কারণেই সিঁড়ির নিচের ফাঁকা জায়গায় টয়লেট বা বাথরুম তৈরির প্রবণতা বেড়েছে। তবে বাস্তুশাস্ত্রের মতে, বাড়ির প্রতিটি অংশের নির্দিষ্ট গুরুত্ব রয়েছে। তাই সঠিক দিক ও পরিকল্পনা ছাড়া তৈরি করলে বাস্তুদোষের সম্ভাবনা তৈরি হতে পারে। বাস্তুমতে, সিঁড়ির নীচে টয়লেট বা বাথরুম তৈরি করাকে খুব একটা শুভ মনে করা হয় না। তবে জায়গার অভাবে যদি এই ব্যবস্থা করতেই হয়, তাহলে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চললে নেতিবাচক প্রভাব অনেকটাই কমানো যায়।

উত্তর, পূর্ব বা ঈশান কোণে হলে কী করবেন?

যদি সিঁড়ির নীচের অংশটি উত্তর, পূর্ব বা ঈশান (উত্তর-পূর্ব) দিকে থাকে এবং সেখানে টয়লেট নির্মাণ করা হয়, তাহলে ওই অংশের মেঝে বাড়ির অন্যান্য অংশের সমান বা সামান্য নিচু রাখা যেতে পারে। পাশাপাশি জল যাতে কোথাও জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া জরুরি। সঠিক ড্রেনেজ ব্যবস্থা থাকলে পরিবেশও স্বাস্থ্যকর থাকে।

দক্ষিণ, পশ্চিম বা অন্য কোণে হলে কী নিয়ম?

যদি টয়লেট দক্ষিণ, পশ্চিম, নৈঋত্য (দক্ষিণ-পশ্চিম), অগ্নি কোণ (দক্ষিণ-পূর্ব) বা বায়ব্য (উত্তর-পশ্চিম) দিকে হয়, তাহলে মেঝে কখনও নিচু রাখা উচিত নয়। বরং বাড়ির বাকি অংশের সমান উচ্চতায় রাখা ভাল। এছাড়া ওয়াল-মাউন্টেড ওয়েস্টার্ন কমোড ব্যবহার করলে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা সহজ হয়।

আলো-বাতাসের ব্যবস্থা অত্যন্ত জরুরি

সিঁড়ির নিচের জায়গা সাধারণত ছোট ও বদ্ধ হয়। তাই সেখানে পর্যাপ্ত আলো, ভেন্টিলেশন এবং এক্সহস্ট ফ্যানের ব্যবস্থা রাখা উচিত। এতে স্যাঁতসেঁতে ভাব, দুর্গন্ধ এবং ছত্রাকের সমস্যা অনেকটাই কমে যায়। বাস্তুশাস্ত্রেও পরিষ্কার ও উন্মুক্ত পরিবেশকে ইতিবাচক শক্তির প্রতীক হিসেবে ধরা হয়।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি