টাকা-পয়সার সমস্যা বাড়ছে? আলমারির মাথায় ভুলেও রাখবেন না এই ৫ জিনিস

Share:

নিজস্ব প্রতিনিধি: আলমারির মাথা বা উপরের অংশ অনেকের কাছেই বাড়তি স্টোরেজের জায়গা। তাই ঘরে জায়গা না হলে স্যুটকেস, পুরনো বাক্স থেকে শুরু করে নষ্ট ইলেকট্রনিক্স পণ্য- সবই সেখানে তুলে রাখা হয়। কিন্তু বাস্তুশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী, আলমারির উপরের অংশে কিছু জিনিস রাখলে তা বাড়ির ইতিবাচক পরিবেশে প্রভাব ফেলতে পারে। এমনকি অর্থভাগ্য, মানসিক শান্তি এবং পারিবারিক পরিবেশের উপরও এর প্রভাব পড়ে। তাই আলমারির মাথা ফাঁকা না রাখতে গিয়ে কোন কোন জিনিস সেখানে রাখা এড়িয়ে চলবেন, তা জেনে রাখা জরুরি।

খালি স্যুটকেস বা ব্যাগ নয়

অনেকেই ব্যবহার না করা ট্রলি ব্যাগ বা স্যুটকেস আলমারির উপরে তুলে রাখেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, খালি ব্যাগকে শূন্যতার প্রতীক হিসেবে দেখা হয়। তাই আলমারির উপরে একেবারে খালি স্যুটকেস বা ব্যাগ না রাখার পরামর্শ দেওয়া হয়। ব্যবহার না করলে সেটি অন্যত্র রাখুন অথবা প্রয়োজনীয় সামগ্রী গুছিয়ে রাখুন।

পুরনো কোনও জিনিস

পুরোনো সংবাদপত্র, ছেঁড়া জামাকাপড়, খালি কার্টন, ভাঙা বাক্স কিংবা দীর্ঘদিন ব্যবহার না করা সামগ্রী আলমারির মাথায় জমিয়ে রাখা ঠিক নয় বলে মনে করা হয়। বাস্তুমতে, অপ্রয়োজনীয় জিনিস বাড়িতে নেতিবাচকতার পরিবেশ তৈরি করতে পারে। এর ফলে পারিবারিক অশান্তি ও মতবিরোধ বাড়তে পারে বলেও বিশ্বাস রয়েছে।

নষ্ট ইলেকট্রনিক্স সরিয়ে ফেলুন

বন্ধ হয়ে যাওয়া ঘড়ি, পুরোনো মোবাইল, অকেজো চার্জার, ছেঁড়া বৈদ্যুতিক তার বা নষ্ট ইলেকট্রনিক সামগ্রী আলমারির উপরে না রাখাই ভাল। বাস্তুশাস্ত্রে এগুলিকে নেতিবাচক শক্তির সঙ্গে যুক্ত করা হয়। বিশ্বাস করা হয়, এমন জিনিস কর্মক্ষেত্রে বাধা এবং অপ্রয়োজনীয় খরচের কারণ হতে পারে।

নোংরা পোশাক-জুতো রাখা উচিত নয়

ব্যবহৃত জুতো-চটি, নোংরা পোশাক বা ময়লা ব্যাগ আলমারির মাথায় রাখা বাস্তু মতে শুভ নয়। বিশেষ করে যে আলমারিতে টাকা, গয়না বা গুরুত্বপূর্ণ নথি রাখা হয়, তার উপরের অংশ পরিষ্কার রাখার উপর জোর দেওয়া হয়। বিশ্বাস অনুযায়ী, নোংরা জিনিস রাখলে অর্থের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ধুলো-মাকড়সার জাল জমতে দেবেন না

আলমারির উপরের অংশে সহজেই ধুলো জমে যায় এবং অনেক সময় মাকড়সার জালও তৈরি হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই ধরনের অপরিচ্ছন্নতা বাড়ির ইতিবাচক শক্তির প্রবাহে বাধা তৈরি করতে পারে। মানসিক অস্বস্তি ও অশান্তি বাড়তে পারে বলেও মনে করা হয়। তাই নিয়মিত আলমারির মাথা পরিষ্কার রাখুন।

হোটেল থেকে বেরোনোর আগে ১২টি কাজ ভুলেও নয়, না হলে বাড়ি ফিরেই পস্তাতে হবে

প্রিয়জনকে উপহার দিতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ৫ জিনিসে রয়েছে ‘নেতিবাচক শক্তি’

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

মানসিক চাপ বাড়বে, ২৮ অগস্ট চন্দ্রগ্রহণের দিন সাবধানে থাকুন ৫ রাশির জাতকরা

মঙ্গল-আদ্রার বিধ্বংসী যোগ, মঙ্গলের গোচরে ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক সঙ্কট!

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা