সব্জি কাটার পর জলে চুবিয়ে রাখছেন? জানুন আনাজ ধোয়ার সঠিক পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বাজার থেকে শাকসবজি বা ফল কিনে এনে সরাসরি রান্না করা ঠিক নয়- এ কথা প্রায় সকলেই জানেন। মাটি, ধুলো, কীটনাশক ও জীবাণু দূর করতে ভালোভাবে ধোয়া জরুরি। তবে অনেকেই অজান্তেই একটি বড় ভুল করে বসেন- সবজি কেটে নেওয়ার পর সেটিকে দীর্ঘক্ষণ জলে ভিজিয়ে রাখা।

বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাসে উপকারের বদলে ক্ষতিই বেশি হয়। ভারতের স্বাস্থ্য গবেষণা সংস্থা  ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ(আইসিএমআর)-এর বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফল ও সবজি কাটার পর জলে ভিজিয়ে রাখা উচিত নয়। কারণ বহু ভিটামিন ও খনিজ পদার্থ জলে দ্রবণীয়। ফলে কাটা অংশ জলে থাকলে সেগুলি বেরিয়ে গিয়ে পুষ্টিগুণ কমে যায়। এমনকি কাটার পর বারবার জলে ধুলেও একই সমস্যা দেখা দিতে পাব।

নিচে রইল ফল ও সবজি ধোয়ার সঠিক পদ্ধতি-

১) রানিং ওয়াটারে ধোয়া:

বাজার থেকে আনার পর কলের প্রবাহমান জলের নিচে কয়েক মিনিট ধরে ধুয়ে নিন। এতে ধুলো, মাটি, কীটনাশকের অংশ সহজেই সরে যায়।

২) কাটার আগে ভিজিয়ে রাখা:

একটি বড় পাত্রে জল নিয়ে তাতে এক চামচ বেকিং সোডা ও সামান্য ভিনিগার মিশিয়ে ১০-১৫ মিনিট ফল-সবজি ভিজিয়ে রাখুন। এরপর পরিষ্কার জলে ধুয়ে নিন। কাটার পর আর জলে ভেজাবেন না।

৩) পাতাযুক্ত সবজির ক্ষেত্রে সতর্কতা:

শাক, বাঁধাকপি, ফুলকপি বা ব্রকোলির মতো সবজিতে পোকা ও কীটনাশক বেশি থাকে। তাই বড় টুকরো করে কেটে বা পাতা আলাদা করে আগে জলে ভিজিয়ে ধুয়ে নিন।

৪) খোসা পরিষ্কার করা:

আপেল, আলু, গাজরের মতো ফল-সবজি হাতে ঘষে বা ভেজিটেবল ব্রাশ দিয়ে পরিষ্কার করা ভালো।

সঠিক পদ্ধতিতে ধুলেই মিলবে পুষ্টিগুণ অটুট রেখে নিরাপদ খাবার।

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা